ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় কারখানা, মালিককে জরিমানা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১২:১৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১২:১৮:১৮ পূর্বাহ্ন
রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় কারখানা, মালিককে জরিমানা রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় কারখানা, মালিককে জরিমানা
রাজশাহীর বাঘা উপজেলায় খেজুরের রস ছাড়াই চিনি, রং, চুন ও হাইড্রোজ মিশিয়ে ভেজাল গুড় তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৫ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) সকালে আড়ানি শাহাপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, কারখানায় খেজুরের রসের কোনো ব্যবহার নেই। শুধু চিনি ও বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে খেজুর ও আখের গুড় হিসেবে বাজারজাত করা হচ্ছিল।

কারখানার মালিক মোছা. লাকি সাংবাদিকদের বলেন, তিনি রস ব্যবহার করেন না—এটি ‘চিনি গুড়’। গোপালপুর, লালপুরসহ বিভিন্ন মোকামে এসব গুড় সরবরাহ করা হয়। অভিযানের খবর পেয়ে তার স্বামী পালিয়ে যান বলে জানান তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইবরাহিম হোসেন জানান, গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এখানে গুড়ে চিনির পরিমাণ বেশি পাওয়া গেছে, আর খেজুরের রসের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ভেজাল প্রমাণিত হওয়ায় কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ভোক্তা সচেতনতা বাড়ানো ও ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল। এসব গুড় ক্ষতিকর কেমিকেল মিশিয়ে বাজারজাত করে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ানো হচ্ছিল। ভেজাল প্রতিরোধে র‌্যাবের তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ