ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:০৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:০৩:১৫ পূর্বাহ্ন
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ রাজশাহীর দামকুড়া থানাধীন বাবলাচর এলাকায় মাদক পাচারের সময় বিজিবির
রাজশাহীর দামকুড়া থানাধীন বাবলাচর এলাকায় মাদক পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদককারবারিরা। এসময় মাঠে ফেলে যাওয়া ঘাসের বস্তা থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে ৪টায়  রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

বিজিবি জানায়, মাদককারবারিরা বাবলাচর এলাকার মাঠপথ দিয়ে মদ পাচার করবে। এমন খবর পেয়ে বিশেষ টহল দল মাসকালাই ক্ষেতে অবস্থান নেয়। সেখানে পৌঁছে তারা একটি ঘাসভর্তি বস্তা পড়ে থাকতে দেখে। পরে মাঠে থাকা কৃষকদের জিজ্ঞাসা করলে তারা জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা খুলে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ