ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চর মোন্তাজে সাপের কামড়ে যুবকের মৃত্যু, জরুরি চিকিৎসার অভাব নাটোরের দত্তপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক রাজশাহীতে অধিকারের নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, হাসপাতালে এসআই আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন— চোট নিয়ে নেইমার শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ

সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতায় প্রতিটি মসজিদে দোয়া অনুষ্ঠানের আহবান অধ্যক্ষ আনুর

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৬:৩১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৬:৩১:১৭ অপরাহ্ন
সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতায় প্রতিটি মসজিদে  দোয়া অনুষ্ঠানের আহবান অধ্যক্ষ আনুর সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতায় প্রতিটি মসজিদে দোয়া অনুষ্ঠানের আহবান অধ্যক্ষ আনুর

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরের সিংড়া পৌর শহরের প্রতিটি মহল্লা ও উপজেলার প্রতিটি গ্রামের মসজিদে দোয়া অনুষ্ঠানের আহবান জানিয়েছেন নাটো-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

শনিবার (২৯ নভেম্বর)  বেলা ১১ টায় পৌর ও উপজেলা  বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে  খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  উপস্থিত নেতা কর্মীদের কাছে তিনি এই আহবান জানান। 

পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল,  উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু,উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর  মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম খাজা,  পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাঃসম্পাদক জয়নাল আবেদিন, কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাঃসম্পাদক হায়দার রশিদ রিপন প্রমূখ। 

দোয়া ও মিলাদ পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা  মোঃ আসাদুল ইসলাম আসাদ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬