ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে এক মঞ্চে দুর্গাপুর বিএনপি

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১০:১৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১০:১৩:২৮ অপরাহ্ন
বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে এক মঞ্চে দুর্গাপুর বিএনপি বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে এক মঞ্চে দুর্গাপুর বিএনপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকল বিভাজন, অভ্যন্তরীণ গ্রুপিং ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি।

দলীয় সাংগঠনিক শক্তি পুনর্গঠন ও নির্বাচনী মাঠ প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানহাটা মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘদিন পর একই মঞ্চে নেতাকর্মীদের উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়; এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। আজ ধানহাটা মাঠে মানুষের ঢল প্রমাণ করে দুর্গাপুর পরিবর্তন চায়।

তিনি আরও বলেন, “সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। দুর্গাপুর হবে বিএনপির শক্ত ঘাঁটি ইনশাআল্লাহ।”

সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক এস. এম. হাসানুজ্জামান লাল্টু। পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক এবং যুগ্ম আহ্বায়ক আয়নাল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, গোলাম মুর্তুজা প্রমুখ।

সমাবেশে নেতারা নির্বাচনী প্রস্তুতি জোরদার ও তৃণমূলের ঐক্য অটুট রাখার আহ্বান জানান। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ