ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন সাংবাদিকবৃন্দ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারকারী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের জয়, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান ফেনীতে বসতবাড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া হচ্ছে মানুষের জীবন: প্রধান বিচারপতি নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৬:৪৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৬:৪৩:০১ অপরাহ্ন
রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহীর নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার বিকালে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওয়ে হোম হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত সবুজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা বিমল চন্দ্র অধিকারী। সবুজ বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

তিনি শুক্রবার ওয়ে হোম হোটেলের একটি কক্ষে ওঠেন, শনিবার তার চেক-আউট করার কথা ছিল।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চেক-আউটের সময় পার হয়ে গেলেও সবুজ কক্ষ ত্যাগ না করায় হোটেল কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে। 

রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃত্যের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯