ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

উপসর্গ দেখা দেওয়ার আগেই কোলন ক্যানসার শনাক্ত করা সম্ভব! কী ভাবে সতর্ক হবেন মারণরোগ নিয়ে

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১০:২৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১০:২৮:৪৫ অপরাহ্ন
উপসর্গ দেখা দেওয়ার আগেই কোলন ক্যানসার শনাক্ত করা সম্ভব! কী ভাবে সতর্ক হবেন মারণরোগ নিয়ে উপসর্গ দেখা দেওয়ার আগেই কোলন ক্যানসার শনাক্ত করা সম্ভব! কী ভাবে সতর্ক হবেন মারণরোগ নিয়ে
প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ৯০ শতাংশ পর্যন্ত কোলোরেক্টাল ক্যানসারের নিরাময় সম্ভব। তাই সময় মতো স্ক্রিনিং করানো শুরু করা দরকার। ক্যানসার চিকিৎসকের থেকে বিস্তারিত জেনে নিন।

রোজ আপনি যা খান, সেই খাবারের পুষ্টিগুণ রক্তে মিশে যাওয়ার পর খাবারের অবশিষ্টাংশ জমা হয় কোলনে। আর সেখানেই যদি কোষ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেতে থাকে, তা হলে সতর্ক হওয়া প্রয়োজন। সারা বিশ্বে যে যে ক্যানসারের দাপট সবচেয়ে বেশি, সেগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে কোলন ক্যানসার। ভারতের ক্ষেত্রে সেই সংখ্যাটি ৬। ক্রমাগত বেড়েই চলেছে এই রোগের প্রকোপ। অনেক সময়েই দেরিতে উপসর্গ দেখা দেয় বলে চিকিৎসার সময় পাওয়া যায় না। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বাতলে দিচ্ছেন ক্যানসার চিকিৎসক সন্দীপ গঙ্গোপাধ্যায়।

চিকিৎসক জানাচ্ছেন, উপসর্গ দেখা দেওয়ার আগে কোলন ক্যানসার শনাক্ত করা সম্ভব। তার জন্য নিয়মিত স্ক্রিনিংয়ের প্রয়োজন। তাঁর কথায়, ‘‘একাধিক ক্যানসারের মতো কোলন ক্যানসারের জন্যও স্ক্রিনিং হয়। সাধারণ ব্যক্তিদের, অর্থাৎ যাঁদের উপসর্গ নেই, তাঁদের পরীক্ষা করে দেখা হয়, শরীরে কোলন ক্যানসারের প্রকোপ শুরু হয়েছে কি না।’’

যাঁদের কোনও লক্ষণ বা উপসর্গ নেই, তাঁদের শরীরেই স্ক্রিনিংয়ের পরীক্ষাগুলি করা হয়। কোলন ক্যানসারের জন্যও তাই স্ক্রিনিং করার বিভিন্ন উপায় রয়েছে। এগুলি রোগের সম্ভাব্য লক্ষণগুলি শনাক্ত করতে সাহায্য করে। যদি স্ক্রিনিংয়ে উদ্বেগজনক কিছু চোখে পড়ে, তা হলে পরবর্তী পদক্ষেপ সুপারিশ করবেন চিকিৎসক। স্বাস্থ্য সম্পর্কে আরও তথ্যের জন্য আরও কয়েকটি পরীক্ষার প্রয়োজন পড়তে পারে।

মলের দু’টি পরীক্ষা করে স্ক্রিনিং হয় বলে জানালেন চিকিৎসক

১. ‘স্টুল ফর অকাল্ট ব্লাড টেস্ট’: মল দিয়ে রক্তপাত হচ্ছে কি না, সেটি পরীক্ষা করা হয়। খালিচোখে নজরে না না আসার ঝুঁকি থাকে বলে মাইক্রোস্কোপিক পরীক্ষা হয়। বছরে এক বার পরীক্ষা করালেই হয়।

২. ‘স্টুল ফর ফিকাল ডিএনএ টেস্ট’: শরীরের ভিতরে ক্যানসার থাকলে অস্বাভাবিক ডিএনএ তৈরি হয়। সেগুলি মলের সঙ্গে বেরোনোর সম্ভাবনা থাকে। মল পরীক্ষা করে দেখা হয়, অস্বাভাবিক ডিএনএ আছে কি না। তিন বছর অন্তর অন্তর এই পরীক্ষা করানো হয়।

এই দু’টি পরীক্ষা ছাড়াও কোলোনোস্কোপি করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। দশ বছরে এক বার এই পরীক্ষা করালেই হয়।

ক্যানসার চিকিৎসক কবে থেকে শুরু করা উচিত?

চিকিৎসক জানাচ্ছেন, সাধারণত ৪৫ বছর বয়স থেকে কোলন ক্যানসারের স্ক্রিনিং শুরু করা উচিত। তবে যাঁদের বংশে ক্যানসারের ইতিহাস রয়েছে, বা জেনেটিক পরীক্ষার মাধ্যমে যাঁদের অস্বাভাবিক জিন শনাক্ত হয়েছে, তাঁদের আরও কম বয়স থেকেই শুরু করে দেওয়া উচিত।

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ৯০ শতাংশ পর্যন্ত কোলোরেক্টাল ক্যানসারের নিরাময় সম্ভব। কিন্তু এক বার ক্যানসার কোলনের বাইরে ছড়িয়ে পড়লে, তার চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। এই কারণে ৪৫ বছর বয়স থেকেই নিয়মিত কোলোরেক্টাল ক্যানসার স্ক্রিনিং করা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ