ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

কোন ৫ কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কমবয়সিদেরও?

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১০:৩৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১০:৩৩:২০ অপরাহ্ন
কোন ৫ কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কমবয়সিদেরও? কোন ৫ কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কমবয়সিদেরও?
ব্রেন স্ট্রোকের ঝুঁকি কেন বাড়ছে তার নেপথ্যে কারণ অনেক। রোজের যাপনের কিছু ভুল তো আছেই, সেই সঙ্গে কিছু শারীরিক সমস্যাও স্ট্রোকের কারণ হয়ে উঠতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

শরীর অবশ। কথা বলতে বলতে আচমকা জিভ জড়িয়ে গেল, হাত তুলে বোঝানোর চেষ্টা করতে গিয়ে দেখলেন হাত তোলাও অসম্ভব। শরীরের এক পাশ অসাড় হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই আবার সব আগের মতোই স্বাভাবিক। তাই সে যাত্রায় চিকিৎসকের কাছে যাওয়ার কথা মাথাতেই এল না। পরে আচমকাই একদিন বড়সড় স্ট্রোকের ধাক্কা প্রাণসংশয় বাড়িয়ে দিল। ব্রেন স্ট্রোক বলেকয়ে আসে না। এর উপসর্গও সকলের ক্ষেত্রে এক রকম নয়। ইদানীংকালে কমবয়সিদের মধ্যে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে গিয়েছে। এর কারণ অনেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ‘ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন’ জানিয়েছে, রোজের যাপনে এমন কিছু ভুল হয়, যা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আবার কিছু শারীরিক সমস্যা থাকলেও এমন হতে পারে।

কোন পাঁচ কারণে স্ট্রোক হতে পারে?

উচ্চ রক্তচাপ

স্ট্রোকের প্রধান কারণগুলির মধ্যে একটি। কমবয়সিদের মধ্যে ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার (যেগুলিতে নুনের মাত্রা বেশি) খাওয়ার প্রবণতা বেশি। অতিরিক্ত মানসিক চাপও উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের কারণ হতে পারে। রক্তচাপ বাড়লে রক্তনালিগুলির মধ্যে দিয়ে রক্তপ্রবাহে বাধা আসে। ফলে রক্ত জমাট বেঁধে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

স্থূলতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, জাঙ্ক ফুড স্থূলতার কারণ। উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবিটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে স্থূলতা, যা স্ট্রোকের কারণ হতে পারে।

মদ্যপানে আসক্তি

প্রতি দিন আকণ্ঠ মদ্যপান করলে শুধু যে ফ্যাটি লিভারের রোগ হবে, এ ধারণা ভুল। অ্যালকোহল মস্তিষ্কের রক্তনালি ছিঁড়ে দেয়। ফলে মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ হতে হতে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

হার্টের রোগ

জন্মগত ভাবে হার্টের সমস্যা থাকলে, হার্টে ছিদ্র থাকলে বা অনিয়মিত হৃৎস্পন্দনের সমস্যা হলে তা থেকে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। সে কারণে বয়স ত্রিশ পার হলেই ইলেক্টোকার্ডিয়োগ্রাম ও ইকোকার্ডিয়োগ্রামের মতো কিছু টেস্ট করিয়ে রাখা দরকার।

ব্লাড ক্লটিং ডিজ়অর্ডার

থ্রম্বোফিলিয়া হল এমন একটি অবস্থা যেখানে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার প্রবণতা থাকে। যাঁদের এই রোগ থাকে, তাঁদের স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি। আবার ‘সিকল সেল অ্যানিমিয়া’ থাকলেও ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে। সিকল সেল অ্যানিমিয়া বংশানুক্রমিক ভাবে প্রাপ্ত রোগ, যাতে মানব শরীরের স্বাভাবিক গোলাকার লোহিত রক্তকণিকাগুলির আকার পাল্টে গিয়ে কোষগুলি কাস্তে বা অর্ধচন্দ্রের আকার ধারণ করে। কোষের ওই বিকৃত আকারের জন্য দেহের সব অংশে অক্সিজেন সঠিক ভাবে পরিবহণ হয় না। যার ফলে আক্রান্তরা ক্লান্তি, শ্বাসকষ্ট, সংক্রমণজনিত সমস্যা, আলসারের মতো রোগে ভোগেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫