ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু রাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা সৌদি আরবে নিহত চার প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা, স্বর্ণ ও টাকা ছিনতাই রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি রাউজানে যুবদলকর্মী করিম হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: এসপি মাসুদ বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার বাঘায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা

সেন্টমার্টিন থেকে টেকনাফ যাবার পথে যাত্রীবাহী স্পিডবোট ডুবিতে মা-মেয়ের মৃত্যু

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:০০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:০০:১৬ অপরাহ্ন
সেন্টমার্টিন থেকে টেকনাফ যাবার পথে যাত্রীবাহী স্পিডবোট ডুবিতে মা-মেয়ের মৃত্যু ছবি: সংগৃহীত
সাগরপথে সেন্টমার্টিন থেকে টেকনাফ যাবার পথে যাত্রীবাহী স্পিডবোট ডুবিতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের উত্তরে ঘোলারচরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন: মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা মাহিমা আক্তার। তারা সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার পরিদর্শক আবু জায়েদ মো. নূর।

তিনি বলেন, ‘স্পিডবোট ডুবিতে উদ্ধার দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

এদিকে কোস্টগার্ড জানায়, সকাল ১০টায় সেন্টমার্টিন থেকে একটি স্পিডবোট ১০ জন যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্য রওনা হয়। এই স্পিডবোটের সঙ্গে আরও একটি স্পিডবোট ছিল। দুটি বোট বঙ্গোপসাগরের ঘোলারচর পৌঁছালে হঠাৎ ঢেউয়ের আঘাতে একটি স্পিডবোট ডুবে যায়। পরে অপর স্পিডবোটটি তাদের উদ্ধার করে টেকনাফ শাহপরীর দ্বীপ নিয়ে যায়।

স্থানীয় জনপ্রতিনিধি জানায়, স্পিডবোটে অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার