ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দ্রুত হারে বাড়ছে হার্টের বয়স, নেপথ্যে কোন ৫ কারণ

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:০৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:০৭:২০ অপরাহ্ন
দ্রুত হারে বাড়ছে হার্টের বয়স, নেপথ্যে কোন ৫ কারণ ফাইল ফটো
শরীরের বয়স যতই হোক না কেন, হার্টের বয়স কিন্তু বেড়েই চলেছে। সাম্প্রতিক নানা গবেষণায় দাবি করা হয়েছে, শরীরের বয়সের চেয়েও হার্টের বয়স দ্রুত হারে বাড়ছে। সময়ের আগেই বৃদ্ধ হচ্ছে হার্ট। এর নেপথ্যে রয়েছে রোজের কিছু ভুল।

হার্টের বয়স বৃদ্ধি পাওয়া মানেই তার কর্মক্ষমতা কমবে। আসলে বিষয়টি হল, স্থূলত্ব যত বাড়বে, ততই রক্তে কোলেস্টেরল-এর মাত্রা ছাড়াবে। রক্তে শর্করা যত বাড়বে, ততই প্রবীণ থেকে প্রবীণতর হয়ে পড়বে হার্ট। কমে যাবে তার রক্ত সঞ্চালনের ক্ষমতা। একদিন হঠাৎ করেই ধুকপুকানি বন্ধ হবে আগাম কোনও লক্ষণ ছাড়াই। ফলে নিঃশব্দেই আসবে হার্ট অ্যাটাক। বাঁচানোর সময়টুকুও দেবে না।

একটানা বসে কাজে বিপদ: ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থের গবেষণা বলছে, ডেস্কে বসে একটানা যাঁরা কাজ করেন, তাঁদের হৃদ্‌রোগের ঝুঁকি বেশি। কেবল হার্ট নয়, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভারও। বেশি ভুগছেন ৩০ থেকে ৪০ বছর বয়সিরাই। ডেস্কে বসে কাজে শারীরিক কসরত যেমন কম হয়, তেমনই চাপ পড়ে মস্তিষ্কের উপরেও। একটানা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকা, কাজ শেষ করার তাড়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি এবং শারীরিক কসরত কম হওয়া, সব মিলিয়ে হরমোন ক্ষরণে তারতম্য ঘটে। ফলে বিপদ ঘনাতে দেরি হয় না।

স্ক্রিন টাইম: মোবাইলে আটকে চোখ। ঘণ্টার পর ঘণ্টা ধরে স্ক্রল করা চলছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হোক, খেতে বসে বা সফরের সময়ে, ‘রিল’ বা ভিডিয়ো দেখার অভ্যাস আজকাল অধিকাংশেরই। শিশুরাও তার বাইরে নয়। অত্যধিক ‘স্ক্রিন টাইম’ যে কেবল স্থূলত্বের সমস্যা বৃদ্ধি করছে তা নয়, শিশু ও কমবয়সিদের হার্টের রোগের কারণও হয়ে উঠছে, এমনই দাবি গবেষণায়।

প্রক্রিয়াজাত খাবারে আসক্তি: অত্যধিক জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত মাংস, কার্বোনেটেড পানীয় খাওয়ার অভ্যাস মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি বৃদ্ধি করছে। বিপাকক্রিয়ার হারে বদল আসছে, শরীরে মেদ জমার প্রবণতা বাড়ছে। আর এর হাত ধরেই ‘কার্ডিয়োমেটাবলিক’ বদল আসছে শরীরে।

কম ঘুম: অনিয়মিত ঘুম বা অনিদ্রার সমস্যা থাকলে, হৃদ্‌পেশির সঙ্কোচন এবং প্রসারণ অনিয়মিত হয়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আবার স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকলে ঘুমের মধ্যে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে। স্লিপ অ্যাপনিয়া এমন একটি অবস্থা, যেখানে ঘুমের সময় বারবার শ্বাসপ্রশ্বাস সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং রক্তচাপ বেড়ে যায়। প্রতি বার অক্সিজেনের মাত্রা কমে গেলে হৃৎপিণ্ডের উপর চাপ বাড়ে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।

অতিরিক্ত ধূমপান: অতিরিক্ত ধূমপানের কারণে নানা ভাবে ক্ষতি হয় শরীরের। ধূমপানের কারণে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়। ফলে ভাল কোলেস্টেরলের মাত্রা কমে। যে কারণে ধমনীতে রক্ত জমাট বাঁধার আশঙ্কা বেড়ে যায়। এর ফলে হৃৎপিণ্ড আর মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়। সঙ্গে রক্তনালিতে চর্বি, খারাপ কোলেস্টেরল এবং ক্যালশিয়াম জমতে থাকে। যে কারণে রক্তনালির দেওয়াল পুরু হতে থাকে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী