ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আবারও ‘ক্রিটিক্যাল’ খালেদা জিয়ার অবস্থা, নেওয়া হয়েছে ‘ভেন্টিলেশনে’

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৩:১৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৩:১৬:৫০ অপরাহ্ন
আবারও ‘ক্রিটিক্যাল’ খালেদা জিয়ার অবস্থা, নেওয়া হয়েছে ‘ভেন্টিলেশনে’ ছবি: সংগৃহীত
ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল, গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে৷'

আহমেদ আজম সাংবাদিকদের বলেন, 'কালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনেই উনি আছেন...এখনও বলবার মতো কোনো কন্ডিশনে উনি আসেন নাই। ...বলা যায়, উনি খুব ডিপ কন্ডিশনে...আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকুই বলতে চাই, উনি খুব ডিপ কন্ডিশনেই আছেন। এটাকে আপনার ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।'

এর আগে আজ দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ, এবং আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসককে যুক্ত রেখেই চিকিৎসা কার্যক্রম চলছে।'

এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 'অতএব, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।'

আজ দুপুর আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, 'ডাক্তাররা বলেছেন, খালেদা জিয়া স্টেবল আছেন- গত কয়েকদিন যেভাবে ছিলেন। তার বিভিন্ন ধরনের চিকিৎসা চলছে, এই মুহূর্তেই তার ডায়ালিসিস চলছিল। ডাক্তাররা সর্বস্ব চেষ্টা করছেন, তারা আশা ধরে রেখেছেন এবং চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন। সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. শাহাবুদ্দিন সর্বশেষ বলেছেন যে তিনি (খালেদা জিয়া) স্টাবল আছেন। ক্রিটিক্যাল তো হচ্ছেই ক্রমাগত। তবে একটু আগে ডা. জাহিদ বলেছেন যে তিনি রেসপন্ড করছেন।'

গত ২৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী