ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

'বিসিক একটি বিপ্লবের নাম': ক্ষুদ্র শিল্পে নতুন ধারণা তৈরির ভূয়সী প্রশংসা বিভাগীয় কমিশনারের

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৪৮:০৪ অপরাহ্ন
'বিসিক একটি বিপ্লবের নাম': ক্ষুদ্র শিল্পে নতুন ধারণা তৈরির ভূয়সী প্রশংসা বিভাগীয় কমিশনারের 'বিসিক একটি বিপ্লবের নাম': ক্ষুদ্র শিল্পে নতুন ধারণা তৈরির ভূয়সী প্রশংসা বিভাগীয় কমিশনারের
 

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, "বিসিক একটি বিপ্লবের নাম।" শিল্প মানে যে শুধু বড় কল-কারখানা নয়, বরং ছোট পরিসরেও কাজ ও অর্থায়ন করা সম্ভব—এই ধারণাটি বিসিকই প্রথম প্রতিষ্ঠা করতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজশাহী লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, বিসিক হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি আশ্রয়স্থল। তবে ষাট ও সত্তর দশকে বিসিক যে আলোড়ন তুলেছিল, তা কতটুকু ধরে রাখা গেছে, এখন তা পর্যালোচনার বিষয়। তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা, বহুজাতিক কোম্পানিগুলোর পণ্যের ভিড়ে তাদের পণ্যের জন্য কতটুকু জায়গা করে দেওয়া গেছে বা কেন সম্ভব হয়নি—এসব নিয়ে এখন বিসিকের চিন্তা-ভাবনা করার সময় এসেছে।

তিনি আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে কঠোর নির্দেশনা দেন যে, স্টলগুলোতে যেন শুধুমাত্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যই প্রদর্শিত হয়। কোনো বিদেশি বা অন্য কোম্পানির পণ্য যেন প্রদর্শন করা না হয়। তিনি বলেন, "আপনার যতটুকু উৎপাদন ততটুকুই আমরা দেখতে চাই। আমরা অন্যদেরকে অনুপ্রাণিত করতে চাই যে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে হলেও আমরা অনেক কিছু করতে পারি।" তিনি আশা প্রকাশ করেন, এই মেলা দেখে ভবিষ্যৎ প্রজন্ম বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরার জন্য অনুপ্রাণিত হবে।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদ এবং বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম।

অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

দশ দিনব্যাপী এই মেলায় ৭০টি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ