ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

খাবার, জল না দিয়ে মাঝ-আকাশে নেশা, শৌচাগারে নগ্ন হয়ে নাচ! হতবাক যাত্রীরা, গ্রেফতার ও বরখাস্ত বিমানকর্মী

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ১২:৩১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ১২:৩১:২০ অপরাহ্ন
খাবার, জল না দিয়ে মাঝ-আকাশে নেশা, শৌচাগারে নগ্ন হয়ে নাচ! হতবাক যাত্রীরা, গ্রেফতার ও বরখাস্ত বিমানকর্মী খাবার, জল না দিয়ে মাঝ-আকাশে নেশা, শৌচাগারে নগ্ন হয়ে নাচ! হতবাক যাত্রীরা, গ্রেফতার ও বরখাস্ত বিমানকর্মী
খাবার ও জল চেয়ে সময়মতো তা পাচ্ছিলেন না বিমানের যাত্রীরা। দায়িত্বে থাকা বিমানকর্মীও উধাও। তাঁর খোঁজ চালাতে তল্লাশি চলে গোটা বিমানে। বিজ়নেস ক্লাসের শৌচাগারে গিয়ে চোখ কপালে ওঠে বিমানের বাদবাকি কর্মীদের। সেখানে সম্পূর্ণ নগ্ন হয়ে মনের আনন্দে নেচে চলেছেন তরুণ কর্মী। ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুসারে রবিবার সানফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথরোতে যাচ্ছিল বিমানটি। ৩৪ হাজার ফুট উঁচুতে বিমানটি যখন উড়ছিল তখন এই ঘটনাটি ঘটে। নগ্ন হয়ে নাচার জন্য ব্রিটিশ এয়ারওয়েজ়ের ওই কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত ওই বিমানের বাকি কর্মীরা জানিয়েছেন, উড়ানের মাঝপথে যাত্রীদের খাবার ও পানীয় দেওয়ার সময় অভিযুক্ত কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কেবিনের শৌচাগারে নাচতে দেখা যায় তাঁকে। সহকর্মীদের অভিযোগ, কাজের সময় তিনি মাদক সেবন করেছিলেন। তাঁকে ওই অবস্থায় দেখে অন্য কর্মীরা দ্রুত নগ্ন বিমানকর্মীর দিকে পায়জামা ছুড়ে দেন। তার পর তাঁকে ফার্স্ট ক্লাস কেবিনে নিয়ে যান। সেখানে তিনি সাড়ে দশ ঘণ্টার যাত্রার বাকি সময়টি কাটিয়ে দেন বলে জানা গিয়েছে। অবতরণের পর কর্মীর চিকিৎসা করা হয়। হুইলচেয়ারে করে তাঁকে বিমান থেকে নামানো হয়। সেখানে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই কর্মীকে। তদন্ত চলাকালীন বিমানকর্মীকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী