ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

দুর্গাপুরে নাশকতা পরিকল্পনা মামলায় আ.লীগ নেতা লায়ন গ্রেফতার

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৭:৪০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৭:৪০:২২ অপরাহ্ন
দুর্গাপুরে নাশকতা পরিকল্পনা মামলায় আ.লীগ নেতা লায়ন গ্রেফতার দুর্গাপুরে নাশকতা পরিকল্পনা মামলায় আ.লীগ নেতা লায়ন গ্রেফতার
রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের মাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লায়নকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) রাত আটটার দিকে দুর্গাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নির্দেশনায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, লায়নের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করা হয়েছে। সম্প্রতি একটি মানববন্ধনে অংশ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনে আওয়ামী সরকার আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা এবং উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল হোসেনের সঙ্গে সিন্ডিকেট নিয়ন্ত্রণে জড়িত থাকার অভিযোগ উঠে আসে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন,নাশকতা পরিকল্পনার অভিযোগে সাখাওয়াত হোসেন লায়নকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫