ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পত্নীতলায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা বিভাগের অবস্থান কর্মসূচী পালিত

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৭:৫৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৭:৫৪:৪৮ অপরাহ্ন
পত্নীতলায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা বিভাগের অবস্থান কর্মসূচী পালিত পত্নীতলায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা বিভাগের অবস্থান কর্মসূচী পালিত
দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) তিন পদমর্যাদার কর্মচারীদের দেশব্যাপী আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলায় কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পালিত হয়।

কর্মসূচীতে নেতৃত্ব দেন ৩ পদমর্যাদার কর্মচারী সমন্বয় কমিটির সভাপতি এনামুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য (প্রতিনিধি) খন্দকার আব্দুর রাজ্জাক, পত্নীতলা উপজেলার সাধারন সম্পাদক আলী মুরতুজা, জেলা প্রতিনিধি মাসুদ মাজহার, এফডবব্লিউভি মুক্তা পারভীন, পরিবার কল্যান সহকারী শহিদা খাতুন, পরিবার কল্যান সহকারী রফিকা আকতার, FWV, FWA এবং FPI গণের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

এ সময় তাঁরা বলেন অবিলম্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি কার্যকর করার দাবীতে গত ২১ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কর্মসূচী পালন করে এবং ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম প্রদান করে। কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় পুনরায় সারাদেশে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

তারা বলেছেন চাকুরী নিয়োগ বিধি না থাকায় এ বিভাগে একজন কর্মচারী একটি পদে যোগদান করে ২৫/৩০ বছর একই পদে চাকুরী করে অবসরে যেতে হয়। কাজেই চাকুরী নিয়োগবিধি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার। অবিলম্বে চাকুরী নিয়োগবিধি রুপরেখা বাস্তবায়ন করত তাদের কাজে ফেরার পথ সুগম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী