ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অপ্রশিক্ষিত অটোরিকশা চালক ও উঠতি বয়সী বাইকারদের বেপরোয়া চলাচলে; বাড়ছে দুর্ঘটনা

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৫:২৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৫:২৯:৪২ অপরাহ্ন
অপ্রশিক্ষিত অটোরিকশা চালক ও উঠতি বয়সী বাইকারদের বেপরোয়া চলাচলে; বাড়ছে দুর্ঘটনা অপ্রশিক্ষিত অটোরিকশা চালক ও উঠতি বয়সী বাইকারদের বেপরোয়া চলাচলে; বাড়ছে দুর্ঘটনা
রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচলের কারণে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অটো রিকশা ও মোটরবাইক এখন দুর্ঘটনার অন্যতম প্রধান উৎস হিসেবে চিহ্নিত হচ্ছে।

একাধীক স্থানীয় সূত্রে জানা যায়, অনেক অটো রিকশা চালকই কোনো ধরনের আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় নামছেন। এসব অপ্রশিক্ষিত চালকেরা হঠাৎ ব্রেক করা, উল্টো দিক দিয়ে গাড়ি চালানো, ব্যস্ত সড়কে বেপরোয়া ওভারটেকিংসহ নানা ঝুঁকিপূর্ণ আচরণে লিপ্ত থাকেন। ফলে সাধারণ যাত্রী ও পথচারীরা প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছেন।

এর পাশাপাশি সড়কে উঠতি বয়সী বাইকারদের আধিপত্যও ক্রমেই বাড়ছে। অনেক তরুণ বাইকার হেলমেট ছাড়া, গতি নিয়ন্ত্রণ না করে, স্টান্ট করতে গিয়ে কিংবা মোবাইল ফোন ব্যবহার করতে করতে মোটরবাইক চালাচ্ছেন। ট্রাফিক আইন অমান্য করে দ্রুতগতিতে লেন পরিবর্তন ও প্রতিযোগিতামূলক রাইডিংয়ের ফলে দুর্ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে।

পুলিশ ও ট্রাফিক বিভাগ বলছে, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইন প্রয়োগের চেষ্টা করা হলেও সচেতনতার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অনেক চালকের বৈধ লাইসেন্স নেই, যানের ফিটনেস নেই, তারপরও তারা নির্বিঘ্নে সড়কে চলাচল করছে।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, অটোরিকশা চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রম, উঠতি বয়সী বাইকারদের জন্য কঠোর নজরদারি, হেলমেট ব্যবহারে শিথিলতার অবসান এবং সড়কে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মোটরবাইক চালাতে নিরুৎসাহিত করার আহ্বান জানিয়েছেন তারা।

সাধারণ মানুষের মত, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সড়কগুলো আরও অনিরাপদ হয়ে উঠবে এবং প্রাণহানি অব্যাহত থাকবে। 

এদিকে নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, নগরীতে  দূর্ঘটনা এড়াতে তারা মাসব্যপি ক্যাম্পেইন করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত হেলমেট পরিধান এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা হয়। তারপরও কমছে না অটো রিকশা ও মোটরবাইক দূর্ঘটনা। তারা মূলত অসাবধানতা কেউ দায়ি করছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী