ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ ঘিরে জরুরি সতর্কতা, প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন-জাপান ইরানের সঙ্গে সামরিক সংঘাত দ্রুতই শেষ হতে পারে: ট্রাম্প পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন সাংবাদিকবৃন্দ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারকারী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের জয়, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান ফেনীতে বসতবাড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া হচ্ছে মানুষের জীবন: প্রধান বিচারপতি নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড

ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাহানাবাদ ইউনিয়ন

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৮:২৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৮:২৩:৩৭ অপরাহ্ন
ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাহানাবাদ ইউনিয়ন ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাহানাবাদ ইউনিয়ন
রাজশাহীর মোহনপুর উপজেলায় অনুষ্ঠিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধুরইল ইউনিয়নকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জাহানাবাদ ইউনিয়ন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 'তারুণ্যের উৎসব' উপলক্ষে এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মোহনপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, প্যানেল চেয়ারম্যান জাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আব্দর রশিদ, আব্দুর কাদের মোল্লা, উপসহকারী প্রকৌশলী রিপন আলী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহাম্মেদ, প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা অনুষ্ঠানটি পরিচালনা করেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ধুরইল ইউনিয়ন এবং জাহানাবাদ ইউনিয়ন। টানটান উত্তেজনার পর খেলাটি টাইব্রেকারে গড়ায় এবং সেখানে ধুরইল ইউনিয়নকে পরাজিত করে জাহানাবাদ ইউনিয়ন শিরোপা জয় করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯