ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ট্রেনে মহিলা সহযাত্রীদের সামনে হস্তমৈথুন! দত্তপুকুর স্টেশনে বেঁধে মার অভিযুক্তকে

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:৪৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:৪৭:৩৬ অপরাহ্ন
ট্রেনে মহিলা সহযাত্রীদের সামনে হস্তমৈথুন! দত্তপুকুর স্টেশনে বেঁধে মার অভিযুক্তকে ট্রেনে মহিলা সহযাত্রীদের সামনে হস্তমৈথুন! দত্তপুকুর স্টেশনে বেঁধে মার অভিযুক্তকে
সন্ধ্যা সাড়ে ৫টার ডাউন দত্তপুকুর লোকাল তখন স্টেশন ছাড়বে ছাড়বে করছে। যাত্রীদের কেউ কেউ আসনে বসে, কেউ দাঁড়িয়ে রয়েছেন কামরার দরজার পাশে। হঠাৎ মহিলাদের চিৎকার-চেঁচামেচি। কিছু ক্ষণ পরে এক যুবককে বেঁধে ধরে শুরু হল মার। অভিযোগ, মহিলা যাত্রীদের সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করছিলেন ওই যুবক। সোমবার এ নিয়ে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার দত্তপুকুর স্টেশনে। আবার একবার যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রত্যক্ষদর্শী এক মহিলা যাত্রী জানান, সোমবার দত্তপুকুর লোকালে উঠেছিলেন হৃদয়পুর যাবেন বলে। তাঁর সামনে এবং পিছনের আসনে আরও কয়েক জন মহিলা সহযাত্রী বসেছিলেন। হঠাৎ সকলের নজর যায় টি শার্ট, ট্রাউজার্স পরা এক ছিপছিপে যুবকের দিকে। তিনি তাঁদের উদ্দেশে কুৎসিত অঙ্গভঙ্গি করছিলেন বলে অভিযোগ। প্রথমে সকলে চোখ সরিয়ে নিয়েছিলেন। কিন্তু যুবক থামেননি। অভিযোগ, ট্রাউজার্সের জ়িপ খুলে সকলের সামনে হস্তমৈথুন করতে থাকেন তিনি। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন সহযাত্রীরা। কয়েক জন প্রতিবাদ করেন। কিন্তু অভিযুক্ত তাঁদের ধর্তব্যের মধ্যে আনেননি। অভিযোগ, কামরার দরজার সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ প্রদর্শন করতে করতে অঙ্গভঙ্গি করতে থাকেন ওই যুবক। মহিলারা নজরে তাঁর ‘উৎসাহ’ আরও বেড়ে যায়।

একটা সময়ে মহিলারা সম্মিলিত ভাবে তেড়ে যান ওই যুবকের দিকে। প্ল্যাটফর্মে নামিয়ে শুরু হয় চড়-থাপ্পড়। এর পর দত্তপুকুর স্টেশন সংলগ্ন রেল পুলিশের অফিসের সামনে একটি খুঁটিতে বেঁধে অভিযুক্তকে লাথি-ঘুষি মারা হয়। শেষমেশ রেল পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে। নিত্যযাত্রীরা লোকাল ট্রেনে তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষার দাবি উঠেছে। রেল পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী