ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত! ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার মধ্যেই হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১০:০০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১০:০০:৪৮ অপরাহ্ন
ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত! ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার মধ্যেই হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত! ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার মধ্যেই হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের
ইউরোপের দেশগুলি যদি যুদ্ধ শুরু চায়, তবে রাশিয়া প্রস্তুত! এমনই হুঁশিয়ারি দিলেন রুশৃ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সমস্যা নিয়ে মস্কোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকে সমাধান অধরা থাকলেও পুতিন ইউরোপীয় ইউনিয়নকে (ইউই) সতর্ক করে রাখলেন!

ক্রেমলিনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পাঁচ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন পুতিন। তবে তার আগে ইউক্রেনের সমর্থক ইউরোপীয় দেশগুলিকে হুমকির সুরে যুদ্ধে প্রস্তুত থাকার বার্তা দেন তিনি। তবে এ-ও জানান, রাশিয়ার কোনও ইচ্ছা নেই ইউরোপীয় দেশগুলিতে হামলা চালানোর। পুতিনের কথায়, ‘‘যদি ইউরোপ হঠাৎ করে আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায়, আমরা তার জন্য এখনই প্রস্তুত রয়েছি। ’’

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে বার বার রাশিয়াকে কাঠগড়ায় তুলেছে ইউরোপের দেশগুলি। ইউক্রেনের পাশে থেকেছে তারা। যুদ্ধের অবসান না-হওয়ার জন্য পুতিনকেই দায়ী করেছে। শুধু তা-ই নয়, তাদের উদ্বেগের আরও কারণ ব্যক্ত করতে গিয়ে জানিয়েছে, তারা মনে করছে রাশিয়া ইউক্রেনের বাইরেও ‘নিজের সাম্রাজ্য’ বিস্তৃত করতে চায়! বার বার রাশিয়ার ড্রোন আক্রমণ, আকাশসীমা লঙ্ঘন এমন নানা বিষয় নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে ইউরোপের দেশগুলি। তাদের আশঙ্কা, ইউরোপ জুড়ে নাশকতার ছক কষছে রাশিয়া। ২০২২ সালে রুশ হামলার পর থেকেই ইউক্রেনের সমর্থন করে আসছে ইউরোপের দেশগুলি। অস্ত্র, জ্বালানি, সামরিক পুনর্গঠন বা মানবিক সহয়তা দিয়েছে ইউক্রেন। তবে তার জন্য ইউরোপের দেশগুলির প্রচুর অর্থ ব্যয় হয়েছে, তা-ও সত্যি!

যদিও পুতিনের মতে, ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইউরোপের দেশগুলি। যদি আচমকা হামলা করে তাতেও অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করেন রুশ প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘‘তাদের (ইউরোপের দেশগুলি) শান্তিপ্রতিষ্ঠা করা লক্ষ্য নয়। তারা যুদ্ধের পক্ষে। ইউরোপীয়েরা আলোচনার যে খসড়া দিয়েছে, তা রাশিয়ার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।

ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত জানিয়েও ক্রেমলিনে ট্রাম্পের দূতদের সঙ্গে আলোচনায় বসেছিলেন পুতিন। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও পক্ষই খোলসা করেনি। তবে ক্রেমলিনের এক শীর্ষকর্তা ইউরি উশাকভ সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘‘এখনও পর্যন্ত আপসের কোনও জায়গা নেই। তবে আমেরিকার তরফে কিছু বিকল্প সমাধানের কথা বলা হয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করা যেতে পারে।’’ বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও দাবি করে মস্কো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী