ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর ২২ বছরের ছোট সহ-অভিনেত্রীর সঙ্গে ‘রোমান্সে’ অস্বস্তিতে পড়েন নসীরুদ্দীন মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ গোদাগাড়ীতে ২ কোটি টাকার উদ্ধার নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫ ‘অপারেশন ল্যাংড়া’ নামে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ! যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক নয়, পরমাণু অস্ত্রের অভিযোগও প্রত্যাখ্যান ইরানের উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:৩৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:৩৩:১৫ অপরাহ্ন
জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে আমলে নিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 
 
আরেকটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন।
 
পরে আনিসুল হক, সালমান এফ রহমান ও  জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগে থেকেই আনিসুল হক, সালমান এফ রহমান ও পলক একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
 
প্রসিকিউশনের তথ্য বলছে, শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও চারজন। যাদেরকে তারা বলছেন, গ্যাং অব ফোর। এই গ্রুপের সদস্য ছিলেন আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫