ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চট্টগ্রামে ফিশারীঘাট ডাকাতি মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৭:২৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৭:২৬:৪৭ অপরাহ্ন
চট্টগ্রামে ফিশারীঘাট ডাকাতি মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার চট্টগ্রাম মহানগরীর ফিশারীঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতি
চট্টগ্রাম মহানগরীর ফিশারীঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল ওরফে রবিউল হাসানকে (২৮) কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ কুমিল্লার যৌথ আভিযানিক দল।

র‌্যাব জানায়, কোতোয়ালী থানার মামলা নং–১৭, তারিখ ০৭ সেপ্টেম্বর ২০২৫; ধারা ৩৯৯/৪০২ অনুযায়ী রুবেল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে ০৩ ডিসেম্বর ২০২৫ রাত প্রায় ৮টার সময় যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল প্রকাশ রবিউল হাসান (২৮), সে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার মোহাম্মদপুর বাজার এলাকার আ. মমিনের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী