ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীর শামপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১০:০৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১০:০৮:২৩ অপরাহ্ন
নগরীর শামপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত নগরীর শামপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত
রাজশাহী নগরীতে বালু বোঝাই ট্রাকের চাপায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) রাত এশার নামাজের পর এ দূর্ঘটনা ঘটে। 

নিহত শহিদুল ইসলাম, তিনি শ্যামপুর পশ্চিমপাড়া সাইদের মোড়ের আল শেখের ছেলে। পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) রাত এশার নামাজের পর শহিদুল বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্থানীয়রা রাত পৌনে ১০টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকায় সড়ক অবরোধ করে। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ট্রাকের চাপায় একজনের মৃত্যু হলে স্থানীয়রা সড়ক অবরোধ করে। আধাঘণ্টার পর তারা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাটাখালী থানার ওসি আব্দুল মতিন বলেন, নিহতের পরিবার থানায় উপস্থিত হলেও অভিযোগ করতে চায়নি এবং লিখিতভাবে জানিয়েছে, তারা মরদেহ থানায় দিচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী