ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পার্টিতে কোঁকড়া চুল নিয়ে বিড়ম্বনা! কেশসজ্জাও নজরে পড়বে কী ভাবে?

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৪:০০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৪:০০:১৭ অপরাহ্ন
পার্টিতে কোঁকড়া চুল নিয়ে বিড়ম্বনা! কেশসজ্জাও নজরে পড়বে কী ভাবে? ফাইল ফটো
সমুদ্রের ধারে বেড়াতে যাবেন? চুলে ভাল লাগবে ‘বিচি ওয়েভস’ অর্থাৎ হালকা ঢেউ খেলানো কেশসজ্জা। পার্টি হোক বা বিয়েবাড়ি, রকমারি যন্ত্র দিয়ে চুল কোঁকড়ানো করা হয় দেখতে ভাল লাগার জন্যই। কিন্তু মুশকিল হল, প্রাকৃতিক ভাবেই যাঁদের চুল কোঁকড়া— তাঁদের অনেকেরই নিজস্ব চুল নিয়ে বিড়ম্বনার অন্ত নেই।

কারও চুল হালকা ঢেউ খেলানো আবার কারও চুল ভীষণ কোঁকড়া, স্প্রিংয়ের মতো। আর তা নিয়ে যত ঝঞ্ঝাট। কারণ, এমন চুলে জট পড়ে বড্ড তাড়াতাড়ি। দেখলে মনে হয় পরিপাট্যের অভাব। কখনও কোঁকড়া চুল ফুলে পাখির বাসার মতো হয় থাকে। আর শীতের শুষ্ক আবহাওয়ায় অবস্থা হয় আরও খারাপ। রুক্ষ হয়ে পড়ে চুল।

তবে কেশসজ্জা শিল্পীরা বলছেন, সঠিক প্রসাধনী এবং কৌশল জানলেই এই সমস্যার সমাধান সম্ভব। অনেকেই কোঁকড়া চুল বশে আনতে বার বার হাত দিয়ে চুল ঠিক করেন। কেউ আবার জল স্প্রে করে টেনে বাঁধেন। তবে এতে কেশসজ্জা নষ্ট হয়। বদলে জেনে নিন কী ভাবে যত্ন নিলে, কোঁকড়া চুল দেখাবে সুন্দর।শীতের পার্টিতে আপনাকে দেখাবে নজরকাড়া।

দুই রকম শ্যাম্পু: চুলের যত্নের শুরুটা করা দরকার ‘ক্ল্যারিফাইং শ্যাম্পু’ দিয়ে। এই ধরনের শ্যাম্পু মাথার ত্বক গভীর ভাবে পরিষ্কার করতে সাহায্য করে। যে কোনও চুলেই তা ব্যবহার করা যায়। কোঁকড়া চুলে তেলতেলে বা চিটচিটে হয়ে থাকলে ভাল দেখায় না। তাই এই শ্যাম্পু মাখতে হবে। প্রথম বার চুল ধোয়ার পর ব্যবহার করুন কোঁকড়া চুল নরম করার শ্যাম্পু। রুক্ষ চুলে ব্যবহার করার জন্য মৃদু শ্যাম্পু বেছে নিন। পর পর দুই ধরনের শ্যাম্পু ব্যবহার করলে একদিকে মাথার ত্বক পরিষ্কার হবে, পাশাপাশি চুল নরম থাকবে কিন্তু বেশি ফুলে যাবে না।

কন্ডিশনার: শ্যাম্পু করার ফলে চুলের আর্দ্রতা কমে যায়। রুক্ষ ভাব এড়ানোর জন্যই দরকার কন্ডিশনার। এটি চুলকে নরম এবং জটমুক্ত রাখে। হালকা কন্ডিশনার বেছে নিন যাতে চুলের আর্দ্রতা বজায় থাকলেও ফোলা ভাব রয়ে যায়। বিশেষত চুলের ঘনত্ব কম হলে ফোলা ভাব থাকা জরুরি।

আবার, কোঁকড়া চুল অতিরিক্ত ফুলে থাকলে দরকার বেশি আর্দ্রতার। সে ক্ষেত্রে চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার বাছাই জরুরি।

লিভ-ইন কন্ডিশনার: কন্ডিশনার ব্যবহারের পরেও কারও চুলে রুক্ষ ভাব রয়ে যায়। বিশেষত চুল শুকিয়ে যাওয়ার পরে তা বোঝা যায়। তাঁদের জন্য প্রয়োজন লিভ-ইন কন্ডিশনার।এই কন্ডিশনার চুলে ব্যবহারের পর ধুয়ে ফেলতে হয় না। বরং কোঁকড়া চুল বশে রাখতে সাহায্য করে। বিশেষত শীতের দিনে এটি কাজে আসে।

তেল: শুকিয়ে যাওয়ার পরেও চুল যদি রুক্ষ মনে হয়, তা হলে সামান্য একটু তেল বুলিয়ে নিন। নারকেল তেল অথবা আর্গান অয়েল চুলের উপরের অংশে লাগিয়ে নিন।

প্রতিটি ধাপ ঠিক ভাবে মানতে পারলে কোঁকড়া চুলই সকলের কাছে প্রশংসা পাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী