ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তানোরে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ ইউপি সদস্য ভুট্টোর বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৮:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৮:০৫:০৪ অপরাহ্ন
তানোরে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ ইউপি সদস্য ভুট্টোর বিরুদ্ধে তানোরে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ ইউপি সদস্য ভুট্টোর বিরুদ্ধে
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার পিড়াকৈর-শংকরপুর রাস্তার মরাঘাটি এলাকায় সরকারি মালিকানাধীন প্রায় দুই লাখ টাকার ২৮টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রশাসনের অনুমতি ও ইজারা ছাড়াই তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনছার আলী ভুট্টো এবং পিড়াকৈর গ্রামের প্রাণী চিকিৎসক সানোয়ার হোসেন গাছগুলো কেটে নিয়েছেন।

সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২০০৪ সালে রাস্তার দু’ধারে এসব গাছ লাগানো হয়। পরিচর্যার দায়িত্ব দেওয়া হয় পিড়াকৈর গ্রামের ছয় নারী উপকারভোগীর ওপর। তবে ফসলের ক্ষতির আশঙ্কায় রোপণের পর থেকেই কিছু জমির মালিক গাছ নষ্ট করেন। পরে যেগুলো টিকে ছিল, সেগুলোও সম্প্রতি রাতে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন উপকারভোগীরা।

উপকারভোগী আবেদা বেগম ও নাসিমা বিবি বলেন, “যে গাছগুলো বাঁচানো সম্ভব হয়েছিল, সেগুলোও কেটে নেওয়া হয়েছে। আর যেগুলো বাকি ছিল, সেগুলো ইউপি সদস্য ভুট্টো বিক্রি করে দিয়েছেন। আমাদের কোনো টাকা দেওয়া হয়নি।”

আরেক উপকারভোগী মমেনা বেগম বলেন, “গাছ বড় হলে কিছু টাকা পাব, এই আশায় ছিলাম। এখন মনে হচ্ছে কিছুই পাওয়া হবে না।”

গাছ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য শামসুল হক জানান, ভুট্টো তাঁর কাছে গাছগুলো বিক্রি করেছেন। কত টাকায় বিক্রি হয়েছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো জবাব দেননি।

ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, গাছ বিক্রির বিষয়টি শুনেছেন, তবে বিস্তারিত কিছু জানেন না।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য আনছার আলী ভুট্টো ৫০ হাজার টাকায় গাছ বিক্রির কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, এ টাকা স্থানীয় মসজিদ, মন্দির ও উপকারভোগীদের মধ্যে বণ্টন করা হবে। তবে সরকারি অনুমোদন ছাড়া গাছ বিক্রির বৈধতা সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ