ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

লাটভিয়ায় পুরুষ-সংকট তীব্র, ঘন্টা চুক্তিতে স্বামী ভাড়া

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১০:৪০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১০:৪০:০১ অপরাহ্ন
লাটভিয়ায় পুরুষ-সংকট তীব্র, ঘন্টা চুক্তিতে স্বামী ভাড়া লাটভিয়ায় পুরুষ-সংকট তীব্র, ঘন্টা চুক্তিতে স্বামী ভাড়া
ইউরোপের দেশ লাটভিয়ায় তীব্র লিঙ্গ-বৈষম্য সমাজজুড়ে নতুন বাস্তবতা তৈরি করেছে। দেশে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় বহু মহিলা গৃহস্থালির কাজকর্ম সারতে ‘স্বামী ভাড়া’ পরিষেবার ওপর নির্ভর করছেন।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, লাটভিয়ায় মহিলার সংখ্যা পুরুষের তুলনায় ১৫.৫ শতাংশ বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের গড় লিঙ্গ-বৈষম্যের তিনগুণেরও বেশি। বিশেষত ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে এই বৈষম্য আরও প্রকট। ওয়ার্ল্ড অ্যাটলাস জানাচ্ছে, এ বয়সী গোষ্ঠীতে মহিলার সংখ্যা প্রায় দ্বিগুণ।

স্থানীয় নারীরা জানাচ্ছেন, দৈনন্দিন কাজের ক্ষেত্রেও এই পুরুষ-সংকট স্পষ্ট। উৎসব-সংক্রান্ত কাজে নিযুক্ত কর্মী ডানিয়া জানান, তাঁর সহকর্মীদের অধিকাংশই মহিলা। লিঙ্গের ভারসাম্যহীনতা সামাজিক পরিবেশকেও প্রভাবিত করছে বলে মনে করেন তিনি।

তার বন্ধু জেন জানান, উপযুক্ত সঙ্গী না পেয়ে অনেক মহিলা বিদেশে সম্পর্কে জড়ানোর উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন।

দেশজুড়ে পুরুষ-সংকট বেড়ে যাওয়ায় লাটভিয়ার মহিলাদের মধ্যে গৃহস্থালি কাজের জন্য পেশাদার ‘হ্যান্ডিম্যান’ বা ‘স্বামী ভাড়া’ পরিষেবার চাহিদা দ্রুত বাড়ছে।

আরেকটি জনপ্রিয় সেবা Remontdarbi.lv, যেখানে অনলাইনে বা ফোনে ‘এক ঘণ্টার স্বামী’ বুক করা হয়। কর্মীরা পর্দা লাগানো, রং করা, লাইট ফিক্স করা, ছোটখাটো মেরামতির কাজ করে দেন।

বিশেষজ্ঞরা বলছেন, লাটভিয়ায় পুরুষদের গড় আয়ু তুলনামূলকভাবে কম হওয়াই লিঙ্গ-বৈষম্যের প্রধান কারণ।

দেশটিতে ৩১% পুরুষ ধূমপায়ী**, মহিলাদের ক্ষেত্রে যা মাত্র ১০%।
অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর জীবনযাত্রা, মদ্যপান ইত্যাদিও পুরুষদের আয়ু কমিয়ে দিচ্ছে।

২০২২ সালে যুক্তরাজ্যে লোরা ইয়াং তাঁর স্বামী জেমসকে গৃহস্থালির কাজের জন্য ‘Rent My Handy Husband’ নামে ব্যবসায়িকভাবে ভাড়া দেওয়া শুরু করলে ব্যাপক সাড়া পড়ে। ঘণ্টা বা দিনের ভিত্তিতে জেমসের কাজের চাহিদা এখনও সমান জনপ্রিয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক