ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাণীশংকৈলে ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার বর্ণিল উদ্বোধন

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:৫৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:৫৪:১৪ অপরাহ্ন
রাণীশংকৈলে ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার বর্ণিল উদ্বোধন রাণীশংকৈলে ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার বর্ণিল উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শত বছরের ঐতিহ্যবাহী ও ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে মাসব্যাপী এই ঐতিহাসিক মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক নুর নবী, কমিটির অন্যান্য সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির নেতা মো. মানিক।

মাসব্যাপী এই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে আসা দোকানদার, মেলা উদ্যোক্তা ও দর্শনার্থীদের আগমনে নেকমরদ এলাকা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
ঐতিহ্য, ধর্মীয় আবহ, ব্যবসা-বাণিজ্য ও বিনোদনের সমন্বয়ে আবারো জমে উঠবে নেকমরদ ওরশ মেলা—যা রাণীশংকৈলের মানুষের সংস্কৃতি ও ইতিহাসের এক দুর্দান্ত বহিঃপ্রকাশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী