ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীর কাজলায় রাবি শিক্ষকদের ৭ তলা ভবনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করল আরডিএ কর্তৃপক্ষ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:২৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৯:২২:৪০ অপরাহ্ন
নগরীর কাজলায় রাবি শিক্ষকদের ৭ তলা ভবনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করল আরডিএ কর্তৃপক্ষ নগরীর কাজলায় রাবি শিক্ষকদের ৭ তলা ভবনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করল আরডিএ কর্তৃপক্ষ
রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড় এলাকায় ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে নির্মিতব্য একটি সাত তলা ভবনের কাজ বন্ধ করে দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় আরডিএ-এর তিনজন কর্মকর্তা সরেজমিনে গিয়ে নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের মালিকানাধীন। অভিযোগ রয়েছে, আরডিএ-এর পূর্ববর্তী নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার সকালে শ্রমিক-মিস্ত্রি লাগিয়ে আবারও নির্মাণ কাজ শুরু করা হয়। খবর পেয়ে আরডিএ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে কাজ বন্ধ করে দেয়।

অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মো. সেলিম রেজা খোকন জানান, ভবনটিতে দীর্ঘদিন ধরে নকশা ও নিয়ম-কানুন ভঙ্গ করে নির্মাণ কাজ চলছিল। এ নিয়ে কথা বলতে গেলে ভবন মালিকরা অভিযোগকারী ও প্রতিবাদকারীদের পুলিশ-প্রশাসনের ভয় দেখাতেন বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, শিক্ষকরা আইনের তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে ভবন তুলছেন।

আরডিএ সূত্রে জানা গেছে, নির্মাণে অনুমোদিত নকশা ও সেটব্যাক আইন মানা হয়নি। গত নভেম্বরেও ভবন মালিকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয়, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত অংশ নির্মাণ এবং নির্মাণস্থলে বাধ্যতামূলক তথ্য বোর্ড না থাকার কারণে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করেই মঙ্গলবার ফের নির্মাণ কার্যক্রম শুরু করা হয়।

আরডিএ-এর অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক জানান, ভবনটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা চলমান রয়েছে এবং থানায় কাজ বন্ধের নোটিশও পাঠানো হয়েছে। তিনি নিশ্চিত করে বলেন, সকাল পৌনে ১১টায় কর্মকর্তারা গিয়ে কাজ বন্ধ করেন এবং ভবনের ভেতরে থাকা এক শিক্ষককে নির্দেশ দেনকর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না।

এলাকাবাসী দাবি করেছে, শহরের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষার স্বার্থে আরডিএ যেন এমন অবৈধ স্থাপনার বিরুদ্ধে আরও কঠোর ভূমিকা পালন করে এবং প্রভাবশালীদের চাপের কাছে নতি স্বীকার না করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ