ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে দোষী সাব্যস্ত সশস্ত্র ডাকাত নিয়োগ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:৩৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:৩৮:৪৮ অপরাহ্ন
মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে দোষী সাব্যস্ত সশস্ত্র ডাকাত নিয়োগ মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে দোষী সাব্যস্ত সশস্ত্র ডাকাত নিয়োগ
নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে তাঁর সিটি হল ট্রানজিশন টিমে এক সাবেক দণ্ডপ্রাপ্ত র‍্যাপারকে অন্তর্ভুক্ত করার চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গোটা নিউ ইয়র্কে।
নভেম্বরের নির্বাচনে প্রগতিবাদী নীতি নিয়ে জয়ী হওয়ার পর মামদানি বর্তমানে তাঁর ট্রানজিশন টিম গঠন করছেন। এর মধ্যেই সাবেক বন্দি ও র‍্যাপার মাইসন লাইনেন (৪৯)-কে দলে নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে দারুণ আলোচনার জন্ম হয়েছে।

গত ২৬ নভেম্বর উনটিল ফ্রিডম নামের নিউ ইয়র্কভিত্তিক সামাজিক ন্যায় ও নাগরিক অধিকার সংগঠনের একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইনেনকে মামদানির দলের সদস্য হিসেবে ঘোষণা করা হয়। পোস্টে তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের অপর দুই নেতা তামিকা ম্যালোরি ও অ্যাঞ্জেলো পিন্টো।

পোস্টে বলা হয়, আমরা গর্বিত যে উনটিল ফ্রিডম-এর নেতারা মেয়র-ইলেক্ট জোহরান মামদানির ট্রানজিশন টিমে পাবলিক সেফটি এবং ক্রিমিনাল জাস্টিস কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এটি কৃষ্ণাঙ্গ ও বাদামি জনগোষ্ঠীর অধিকার আদায়ে আমাদের দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি এবং বন্দুক-সহিংসতা প্রতিরোধ, আইন প্রণয়ন ও ফৌজদারি বিচারব্যবস্থা সংস্কারে আমাদের অভিজ্ঞতার প্রতিফলন। আমরা নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করছি।

লাইনেন গত কয়েক বছরে কমিউনিটি অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি নিয়মিত সহিংসতা প্রতিরোধ, নাগরিক অংশগ্রহণ এবং উনটিল ফ্রিডম-এর কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে কাজ প্রচার করে আসছেন।

প্রতিবেদন অনুযায়ী, ব্রঙ্কস-এ জন্ম নেওয়া ও একসময় ডেফ জ্যাম-এর সঙ্গে চুক্তিবদ্ধ লাইনেন ১৯৯০-এর দশকের শেষভাগে দুটি সশস্ত্র ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হন।

নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, ১৯৯৯ সালে ব্রঙ্কসের একটি জুরি তাঁকে দুই ট্যাক্সিক্যাব চালকের ওপর সশস্ত্র হামলা ও ডাকাতিতে দোষী সাব্যস্ত করে।

অভিযোগে বলা হয়, ৮ জুন ১৯৯৭ সালে জোসেফ এক্সিরি নামের এক ট্যাক্সিচালককে বিয়ার বোতল দিয়ে আঘাত করে লুট, ৩১ মার্চ ১৯৯৮-এ আরেক চালক ফ্রান্সিসকো মনসান্তোকে বন্দুক দেখিয়ে নগদ অর্থ ও আংটি ছিনিয়ে পালিয়ে যায়। দুই চালকই আদালতে সাক্ষ্য দিয়ে লাইনেনকে হামলাকারী হিসেবে শনাক্ত করেন।

ডেইলি নিউজের প্রতিবেদনে উল্লেখ আছে, লাইনেনের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন তৎকালীন জনপ্রিয় র‍্যাপ শিল্পী লিল’ কিম ও ম্যাস-এর জন্য গান লিখে তিনি ভাল আয় করতেন, এমনকি তাঁর গান এলএল কুল জে, বাস্টা রাইমস ও কিউ-টিপসহ তারকাদের অ্যালবামে প্রকাশের কথা ছিল; তাই অপরাধে জড়ানোর প্রয়োজন ছিল না।

তাঁর সর্বোচ্চ ২৫ বছরের সাজা হতে পারত, তবে শেষ পর্যন্ত তিনি সাত বছর কারাভোগ করেন। লাইনেন সে সময় নিজেকে মিথ্যা অভিযোগের শিকার দাবি করেছিলেন।

আনটিল ফ্রিডম-এর ওয়েবসাইটে, যেখানে লাইনেন নেতৃত্বের পদে আছেন, সংগঠনটিকে বলা হয়েছে-অন্যায়ের ফলে সৃষ্ট ট্র্যাজেডির বিরুদ্ধে কমিউনিটি অ্যাক্টিভিজম, শিক্ষা ও দ্রুত প্রতিক্রিয়ার সর্বোচ্চ নিবেদিত অ-লাভজনক সংগঠন।

ওয়েবসাইটে অনুদান নয়, বরং ‘আন্দোলনে বিনিয়োগ’ করার আহ্বান জানানো হয়েছে এবং ক্যাশ অ্যাপ ও ভেনমোসহ অর্থ প্রদানের বিভিন্ন উপায় দেওয়া রয়েছে।

মামদানি তাঁর পাবলিক সেফটি টিমে লাইনেনকে রাখার সিদ্ধান্ত ঘোষণার পর সমালোচনা শুরু হয়। জুইস ফাইট ব্যাক নামের একটি দল এক্স-এ লিখে— নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির অপরাধ ও পুলিশিং নীতির ভবিষ্যত নির্ধারণে একজন দণ্ডপ্রাপ্ত সশস্ত্র ডাকাতকে নিয়োগ করেছেন এটি সম্পূর্ণ অবিশ্বাস্য।

লাইনেন এ সপ্তাহেই আবার ইনস্টাগ্রামে তাঁর বহুল ব্যবহৃত বক্তব্য পুনরাবৃত্তি করে 'লেখেন আমরা ভিন্ন কিছু নির্মাণ করছি। ফক্স নিউজ ডিজিটাল লাইনেন, আনটিল ফ্রিডম এবং মামদানি টিমের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তর মেলেনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫