ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

রাষ্ট্র নামক বটবৃক্ষকে টিকিয়ে রাখতে হলে ভ্যাট দিতে হবে: জাতীয় রাজস্ব বোর্ড সদস্য

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৪:৪৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৪:৪৮:১৫ অপরাহ্ন
রাষ্ট্র নামক বটবৃক্ষকে টিকিয়ে রাখতে হলে ভ্যাট দিতে হবে:  জাতীয় রাজস্ব বোর্ড সদস্য রাষ্ট্র নামক বটবৃক্ষকে টিকিয়ে রাখতে হলে ভ্যাট দিতে হবে: জাতীয় রাজস্ব বোর্ড সদস্য
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মোয়াজ্জেম হোসেন বলেছেন, যত্ন না নিলে যেমন কোনো বৃক্ষ বাঁচবে না তেমনি ভ্যাট না দিলে কোনো রাষ্ট্র টিকবে না। তাই রাষ্ট্র নামক বটবৃক্ষকে টিকিয়ে রাখতে হলে ভ্যাটের কোনো বিকল্প নেই। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ অনুষ্ঠানের আয়োজন করে।

মোয়াজ্জেম হোসেন বলেন, এক সময় গ্রাম এবং শহরের অবকাঠামোগত অবস্থা করুণ ছিল। বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এখন গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য দেখা যায় না। এই পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে আমাদের দেওয়া ভ্যাট। 

তিনি বলেন, একটি দেশের জনগণ যখন ধনী হয়, তখন সেই দেশের সরকারও ধনী হয়। কিন্তু আমাদের দেশের জনগণ ধনী হলেও সরকার ধনী হতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের সিস্টেমে গলদ রয়েছে। এই সিস্টেমটা পরিবর্তন করে আমরা যদি আরও কঠোরভাবে ভ্যাট সংগ্রহ এবং দুর্নীতি দূর করতে পারি তাহলে আমাদের সরকার ধনী হবে- বাংলাদেশ এগিয়ে যাবে। 

তিনি আরও বলেন, দুইটা জিনিসের মাধ্যমে যেকোনো উন্নয়ন করা সম্ভব - তারুণ্যের শক্তি এবং প্রবীণদের প্রজ্ঞা। এই শক্তি ও প্রজ্ঞার যদি সম্মেলন হয় তাহলে কোনো জাতি ও সমাজকে কেউ দমিয়ে রাখতে পারে না। একটা জাতির অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পেলে ওই জাতির সামরিক শক্তিও বৃদ্ধি পাবে। যখন সামরিক শক্তি বৃদ্ধি পাবে তখন সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পাড়বে। 

রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী অঞ্চলের কর কমিশনার বিপ্লব কান্তি দাস ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সুধীজন ও গণমাধ্যমকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, ভ্যাট সপ্তাহ ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগের সকল জাতীয় রাজস্ব বোর্ডের অফিসে নিবন্ধন সেবা দেওয়ার জন্য আলাদাভাবে বুথ করা হয়েছে। এখানে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন এবং ভ্যাট সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য সহযোগিতা নিতে পারবেন। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ