ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহী নগরীতে মানবাধিকার দিবসে র‌্যালি ও পথসভা

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:৪৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:৪৪:১৮ পূর্বাহ্ন
রাজশাহী নগরীতে মানবাধিকার দিবসে র‌্যালি ও পথসভা রাজশাহী নগরীতে মানবাধিকার দিবসে র‌্যালি ও পথসভা
রাজশাহী নগরীতে র‌্যালি ও পথসভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস। 

সবার জন্য মানবাধিকার, সবার জন্য মর্যাদা’ প্রতিপাদ্যে দিনটি পালন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়ক কেন্দ্র আসক ফাউন্ডেশন রাজশাহী কমিটি।

বুধবার বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে পথসভায় মিলিত হয়। কর্মসূচি পরিচালনা করেন সংস্থার পরিচালক মো. আইয়ুব আলী তালুকদার। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কমিটির সভাপতি অশোক কুমার শাহা।

প্রধান অতিথি ছিলেনশমফ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যসহ বিভিন্ন মানবাধিকার, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ধর্ম বর্ণ জাতি অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে মানবাধিকার সকলের জন্য সমান হলেও সমাজের কিছু অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে মানবাধিকার নিশ্চিতে এখনও বাধা রয়ে গেছে। পথশিশু, গৃহহীন, বেকার জনগোষ্ঠী, দরিদ্র রোগীদের চিকিৎসা অধিকার, ভুল চিকিৎসা রোধ, ভেজাল ওষুধ নির্মূল এবং নারীশিশু নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

আসক ফাউন্ডেশন আশা প্রকাশ করে, ভবিষ্যতে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার আরও শক্তভাবে ফিরে পাবে এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সবাই সমান মর্যাদায় বসবাস করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ