ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কাজের প্রয়োজনে যে কোনও জায়গাতেই যেতে রাজি আলিয়া

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:০৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:০৮:১৪ অপরাহ্ন
কাজের প্রয়োজনে যে কোনও জায়গাতেই যেতে রাজি আলিয়া ছবি: সংগৃহীত
বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন আলিয়া। গ্যাল গ্যাডোট ও জেমি ডোরনানের সঙ্গে ‘হার্ট অফ স্টোন’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিক মঞ্চেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। সম্প্রতি এমনই এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন আলিয়া।

অভিনেত্রী বিদেশি ছবিতে কাজ করা নিয়ে কথা বলছিলেন। সেই সময়ে দর্শক আসন থেকে এক অনুরাগী প্রশ্ন করেন, আলিয়া কি কখনও পাকিস্তানে আসবেন? সরাসরি উত্তর দেননি অভিনেত্রী। অভিনেত্রী শুধু জানিয়েছেন, কাজের প্রয়োজনে তিনি যে কোনও জায়গাতেই যেতে রাজি। আলিয়ার এই মন্তব্য মুহূর্তে সমাজমাধ্যমের আলোচনায় উঠে আসে। অনুরাগীদের দাবি, অভিনেত্রী খুব সাবলীল ভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন।

এই অনুষ্ঠানেই স্বজনপোষণ নিয়েও আলোচনা করেন আলিয়া। পরিচালক মহেশ ভট্টের কনিষ্ঠ কন্যার বক্তব্য, দর্শকের সামনে ভাল কিছু প্রদর্শন করা হলে, অন্য সব কিছু তাঁরা ক্ষমা করে দেন। একসময় তারকা পরিবার থেকে আসার জন্য তিনিও কটাক্ষের শিকার হয়েছিলেন। কিন্তু ক্রমশ নিজের অভিনয়দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। উল্লেখ্য, আলিয়ার মা সোনি রাজদানও বলিউডের প্রশংসিত অভিনেত্রী। আলিয়ার দিদি পূজাও নব্বইয়ের দশকে বাবা মহেশ ভট্ট-সহ একাধিক পরিচালকের ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

আলিয়া জানান, বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর জীবনেও নানা ধরনের পরিবর্তন এসেছে। অভিনেত্রীর কথায়, “আমার যখন অল্প বয়স, ২০ বছরের আশপাশে, তখন আমি সব কিছু করার চেষ্টা করতাম। সেই সময়ে অন্য রকম উত্তেজনা ছিল। এখন প্রায় এক যুগ পরে আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে।”

উল্লেখ্য, আলিয়াকে এর পরে দেখা যাবে ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ