ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে?

পুঠিয়ায় বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত, তৃনমূলের নেতাকর্মীরা দিশেহারা

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০৪:০৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৪:০৫:০৯ অপরাহ্ন
পুঠিয়ায় বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত, তৃনমূলের নেতাকর্মীরা দিশেহারা পুঠিয়ায় বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত, তৃনমূলের নেতাকর্মীরা দিশেহারা
রাজশাহী পুঠিয়া উপজেলায় বিএনপির একাধিক গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করায় তৃণমূল নেতাকর্মীর মনে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

অপরদিকে উপজেলা সদরের স্থানীয় দুই গ্রুপের  নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝেমধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাজশাহীর পুঠিয়া পৌর সদরে অবস্থিত রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিবার্চনে প্রার্থী দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়ে ছিলো। পরবর্তী সময়ে বিভাগীয় শ্রম আদালতের নিদের্শে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকের নির্বাচন স্থগিত করে দেয়। এদিকে গত ১৪ই মে মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন জমিদার অশ্বিনী বাবুর অর্পিত সম্পত্তিতে ৭টি পুকুর ইজারাকে কেন্দ্র করে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক পৌর মেয়র আল মামুন খানের লোকজন ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক রায়হানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহাগ নামের এক কর্মী গুরুতর আহত হয়। এর জের ধরে রাতে পুঠিয়া রাজবাড়ি বাজারে থাকা ওয়ার্ড বিএনপি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুইটি মোটরবাইক পোড়ানো হয়। পরে শুক্রবার (১৬ মে) যুবদল নেতা ফারুক পক্ষের ৩ জনকে আসামী করে আহত সোহাগ নিজে বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ১৮ মে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খাননের বিরুদ্ধে পুকুর ইজারা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে কিছু ভুঁইফোর অনলাইন মিডিয়ায় মিথ্যা গুজব ছড়ানোর প্রতিবাদে আল মামুন খাঁন তার নিজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করেন। সেখানে তিনি তার প্রতিপক্ষ ব্যক্তির বিরুদ্ধে বিগত দিনের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন।

এদিকে শুক্রবার ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী’র অনুষ্ঠান বিএনপির নেতাকর্মীরা বিভক্ত হয়ে আলাদা আলাদা পাঁচটি স্থানে কর্মসূচি পালন করেছেন। এতে করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও দ্বিধাদন্দ দেখা দিয়েছে।

ভাল্লুকগাছী ইউনিয়নের একজন নির্যাতিত বিএনপির দলীয় নেতা জানান, পুঠিয়া উপজেলা বিএনপি এখন একাধিক গ্রুপে  বিভক্ত। এতগুলো গ্রুপে যেখানে এক গ্রæপের মিছিল-মিটিং ও সমাবেশে গেলে অন্য গ্রæপের কাছে শত্রæ হতে হয়। এইজন্য আমরা কোন গ্রুপের সাথে আপাতত কোন প্রোগ্রামে শরিক হতে পারছি না। হয়তোবা আমার মত এমন হাজারও বিএনপির সমর্থক আছে যারা প্রকাশ্যে কোন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে না।

গত ১৬ বছরের দমপীড়নের পর এখন আর কোনো গৃহদাহ চান না তৃণমূল কর্মীরা। বর্তমানে পুঠিয়ায় বিএনপির একাধিক গ্রুপের প্রধান কারণ হলো সঠিক ও যোগ্য নেতৃত্বের অভাব।

এ বিষয়ে রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রোকনুজ্জামান আলম বলেন, আমরা এই পি এন সরকারি হাইস্কুল মাঠে উপজেলার সবাই মিলে অতীতে বিভিন্ন সময় মিটিং মিছিলসহ সভা-সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান সবাই মিলে করা উচিত ছিল।

কিন্তু আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় অভ্যন্তরীণ কোন্দলে আমরা আজ আলাদা আলাদা স্থানে অনুষ্ঠান করছি। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পক্ষ হতে কোনো অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করা হয়নি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী’র অনুষ্ঠান আলাদা ভাবে করা হয়নি। বিড়ালদহ প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠান পালন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫