ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ১ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার

ডিএসপি কল্পনা বর্মার বিরুদ্ধে ব্যবসায়ীর ব্ল্যাকমেল ও প্রতারণার অভিযোগ

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৭:৪৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:৪৯:৩৪ অপরাহ্ন
ডিএসপি কল্পনা বর্মার বিরুদ্ধে ব্যবসায়ীর ব্ল্যাকমেল ও প্রতারণার অভিযোগ ডিএসপি কল্পনা বর্মার বিরুদ্ধে ব্যবসায়ীর ব্ল্যাকমেল ও প্রতারণার অভিযোগ
ছত্তিশগড়ে রায়পুরের ব্যবসায়ী দীপক ট্যান্ডন রাজ্যের নারী পুলিশ কর্মকর্তা ডিএসপি কল্পনা বর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ডিএসপি কল্পনা তাকে ব্ল্যাকমেল করেছেন এবং কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়েছেন।

দীপকের অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে তাঁর সঙ্গে ডিএসপি কল্পনা বর্মার পরিচয় হয়। পরে ঘনিষ্ঠতা বাড়লে কল্পনা নগদ দুই কোটি টাকা, ১২ লাখ টাকার হিরের আংটি,পাঁচ লাখ টাকার সোনার গয়না, এক লাখ টাকার ব্রেসলেট এবং তাঁর ইনোভা গাড়ি হাতিয়ে নেন।

শুধু তাই নয়, রায়পুরের ভিআইপি রোডে অবস্থিত একটি হোটেল তাঁর ভাইয়ের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। শেষ পর্যন্ত ৩০ লাখ টাকা ব্যয় করে ওই হোটেল ডিএসপি-র নামে লিখে দিতে বাধ্য হন বলেও দাবি করেছেন ব্যবসায়ী।

দীপকের ভাষ্য, কল্পনা তাঁকে হুমকিও দিয়েছেন দাবি না মানলে ভুয়া মামলায় ফাঁসানো হবে।

বর্তমানে ২০১৭ ব্যাচের এই পুলিশ অফিসারটি দান্তেওয়াড়ায় কর্মরত।

অভিযোগ অস্বীকার করে ডিএসপি কল্পনা বর্মা এনডিটিভিকে বলেন, এই আর্থিক লেনদেনের বিষয় আমার পদ বা ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কহীন।
আমাকে বিতর্কে টানতে ভুয়ো চ্যাট তৈরি করা হয়েছে। আমার ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমের সামগ্রী অনুমতি ছাড়া ব্যবহার করে ভুয়া বার্তা বানানো হয়েছে, এটি অপরাধ।

দীপকের বিরুদ্ধে মানহানির মামলা করতে আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ডিএসপির দাবি, দীপকের স্ত্রী বরখার কাছ থেকে নিয়মমাফিক গাড়ি কেনা হয়েছিল। তাঁর পরিবারের সঙ্গে দীপকের ব্যবসায়িক লেনদেনজনিত বিবাদ রয়েছে।
দুই মাস আগে তাঁর বাবা দীপকের বিরুদ্ধে **টাকা ফেরত না দেওয়ার অভিযোগ করেছেন। সিকিউরিটি হিসেবে জমা রাখা বরখার একটি চেক বাউন্স করেছে, যার মামলা এখন আদালতে চলমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার