ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারালেন কলেজছাত্র

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১২:৫২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১২:৫২:২৪ অপরাহ্ন
কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারালেন কলেজছাত্র ছবি: সংগৃহীত
চাচার সঙ্গে বাজারে মাছ কিনতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারালেন রুমান হোসেন (১৯) নামের এক কলেজছাত্র।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
এ ঘটনায় নিহতের চাচা ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানসহ চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
 
নিহত রুমান হোসেন ভাটিয়ালপুর এলাকার জসীমউদ্দিন জমাদারের ছেলে। তিনি চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
 
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সকালে রুমান তার চাচা বাপ্পী (২৫) ও চাচাতো ভাই সোহাগের (১৬) সঙ্গে চৌরাস্তা এলাকায় মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রুমান মারা যান এবং তাঁর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন।
 
ওসি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানের চালক ইমরান হাওলাদার (২৬) ও তার সহকারী ইকরাম হাওলাদারকে (২৩) আটক করা হয়েছে। তারা দুজন আপন ভাই এবং ঝালকাঠির নলছিটি উপজেলায় তাদের বাড়ি। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
 
আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত।
 
এদিকে ছেলের এমন মৃত্যুতে বাবা জসীমউদ্দিন জমাদারসহ পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিহত রুমানের বন্ধু আজহারুল ইসলাম সাগর বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলেও আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি। রুমান বেশ ধার্মিক ও বন্ধুপ্রিয় ছিল।’

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী