ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

শীতের সকালে জলখাবারে থাকুক ‘ম্যাশড পোট্যাটো’

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১২:৫৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১২:৫৭:১১ অপরাহ্ন
শীতের সকালে জলখাবারে থাকুক ‘ম্যাশড পোট্যাটো’ ফাইল ফটো
মাত্র কয়েক ধাপেই সহজে বানিয়ে ফেলতে পারেন বিদেশি আলুমাখা।

উপকরণ: ২-৩টি মাঝারি আকারের আলু, গোলমরিচ, অর্ধেক কাপ দুধ বা ভারী ক্রিম, ৪ টেবিল চামচ মাখন ও স্বাদমতো লবণ।

প্রণালী: প্রথমেই আলুগুলি সেদ্ধ করে নিন। প্রেশার কুকারে সিটি দিয়ে নিন, অথবা এমনি জলভর্তি বাটিও গ্যাসে বসিয়ে নিতে পারেন। সেদ্ধ করার সময়ে অল্প লবণ দিয়ে দিন জলে। যাতে সেদ্ধ করার সময়েই আলুতে লবণের স্বাদ প্রবেশ করতে পারে। এর পর জল ঝরিয়ে ঝাঁজরিতে রেখে দিন, যাতে অতিরিক্ত আর্দ্রতা বেরিয়ে যেতে পারে। এক দিকে যখন আলুগুলি শুকোচ্ছে, একটি পাত্রে দুধ আর মাখন মিশিয়ে ঢিমে আঁচে আগুনে বসিয়ে দিন। মাইক্রোঅয়েভ অভেনেও বসাতে পারেন। মাখন গলে যাওয়া পর্যন্ত গরম করলেই যথেষ্ট। আলুগুলি শুকিয়ে গেলে হাত দিয়ে বা ম্যাশ করার হাতা দিয়ে মেখে নিন। একেবারে মিহি, নরম না হওয়া পর্যন্ত আলুগুলি মাখতে হবে। এ বার এর উপর দিয়ে ধীরে ধীরে দুধ আর মাখনের মিশ্রণটি ঢেলে দিন। তার পর আরও কয়েক দফা ঘেঁটে নিন আলুমাখাটি। দেখবেন, যেন অতিরিক্ত দুধ না মিশিয়ে ফেলেন। মাপ একেবারে কাঁটায় কাঁটায় হতে হবে। বেশি হয়ে গেলে জলীয় হয়ে যেতে পারে। শেষে নুন আর গোলমরিচ ছড়িয়ে দিন। অনেকে আবার রসুনও দিয়ে দেন ম্যাশড পোট্যাটোর উপর। প্রস্তুত হয়ে গেল ভিন্‌দেশি আলুমাখা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫