ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৬:৩০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৬:৩০:২৯ অপরাহ্ন
মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব
আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন নাগরিককে সম্প্রতি আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টরা আটক করেন কারণ তিনি দেখতে কেবল সোমালির মতো।

ওই মার্কিন নাগরিকের ভাষ্য অনুযায়ী, তিনি বারবার এজেন্টদের অনুরোধ করেছিলেন তার ডিজিটাল পাসপোর্ট আইডি দেখতে, কিন্তু তারা তা দেখতে অস্বীকৃতি জানান।

রাইখলিন-মেলনিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ওয়াও। মিস্টার মুবার্শির স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ডিএইচএস কর্মকর্তারা তার আইনি অবস্থান যাচাই করতে তার রিয়েল আইডি দেখতে সরাসরি অস্বীকৃতি জানান। বরং তারা তাকে হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যান স্থানীয় আইসিই প্রসেসিং অফিসে, যাতে তার আঙুলের ছাপ নেওয়া যায় এবং তাদের সিস্টেমে তার তথ্য যাচাই করা যায়।
এর জবাবে কেটো ইনস্টিটিউটের অভিবাসন অধ্যয়ন বিভাগের পরিচালক ডেভিড জে. বিয়ার মন্তব্য করেন, এক সময় নাগরিকত্বের অর্থ ছিল।

এরপর বিয়ারের মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল এজেন্ট গ্রেগরি বোভিনো যাকে হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম ‘কমান্ডার-অ্যাট-লার্জ’ উপাধি দিয়েছেন এবং যাকে সম্প্রতি এক বিচারক শিকাগোতে বর্ডার প্যাট্রোলের বলপ্রয়োগ ও টিয়ার গ্যাস ব্যবহারের বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। তিনি লিখেছেন, আইএনএ অনুযায়ী অভিবাসন সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। রিয়েল আইডি কোনো অভিবাসন নথি নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী