ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোরে শিশু সাজিদের মৃত্যু: অবহেলা না কি অপরাধ- দায় কার?

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৭:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৭:৪৭:১৮ অপরাহ্ন
তানোরে শিশু সাজিদের মৃত্যু: অবহেলা না কি অপরাধ- দায় কার? তানোরে শিশু সাজিদের মৃত্যু: অবহেলা না কি অপরাধ- দায় কার?
রাজশাহীর তানোর উপজেলায় অবৈধ সেচ মটরের পরিত্যক্ত বোরিংয়ে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদ হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এটি কোনো নিছক দুর্ঘটনা নয়; বরং দীর্ঘদিনের অবহেলা, দায়িত্বহীনতা ও অনিয়মের পরিণতি।

সাজিদের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে-এই ঘটনার দায় কি এখানেই শেষ হবে? নাকি দায়ীদের আইনের আওতায় আনা হবে?

স্থানীয় সূত্রে জানা যায়, তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় অবস্থিত অবৈধ সেচ মটরের একটি পরিত্যক্ত বোরিংয়ে পড়ে গুরুতর আহত হয় শিশু সাজিদ। দীর্ঘ ৩২ ঘন্টা উদ্ধার অভিযানের পর তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

অভিযোগ রয়েছে, জমির মালিক কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে কছির উদ্দিনের জমিতে অবৈধভাবে সেচ মটর স্থাপন করা হয়েছিল। পাশাপাশি পল্লী বিদ্যুতের সংযোগ প্রদানকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও বোরিং খননের সঙ্গে জড়িতদেরও দায় রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এ ঘটনায় জড়িতরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে জন্য তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা। তাদের মতে, শিশু সাজিদের মৃত্যু অবহেলার দায়ে সংঘটিত একটি অপরাধ।

ঘটনার পর অভিযুক্ত কছির উদ্দিন আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে তার দায় নিয়ে জনমনে আরও প্রশ্ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, যদি তার কোনো দায় না থাকে, তবে তিনি কেন ঘটনার পরপরই আত্মগোপনে গেলেন?
এদিকে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিপদজনক ও পরিত্যক্ত বোরিংগুলো সুরক্ষিত করা এবং অবৈধ সেচ পাম্প উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, রাষ্ট্র, সমাজ ও প্রশাসন-সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত মামলা ও গ্রেপ্তারের বিষয়ে কোনো চূড়ান্ত অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।

শিশু সাজিদের পরিবার ন্যায়বিচার পাবে কি না, নাকি অন্য ঘটনার আড়ালে এই ট্র্যাজেডি চাপা পড়ে যাবে-সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। এলাকাবাসীর আশঙ্কা, দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতেও এমন মৃত্যুর পুনরাবৃত্তি ঘটতে পারে।

এদিকে ধর্মপ্রাণ মানুষরা শিশু সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ধারণের দোয়া করছেন।
সচেতন মহলের প্রত্যাশা, এই ঘটনার মাধ্যমে অবৈধ সেচ পাম্প ও পরিত্যক্ত বোরিংয়ের ঝুঁকি চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে আর কোনো শিশুকে এমন করুণ পরিণতির শিকার হতে না হয়।

জমিতে অবৈধভাবে সেচ মটর স্থাপন করাকারী কছির উদ্দিন ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে, নিশ্চিত করেছেন তানোর থানার ওসি মোঃ শাহীনুজ্জামান। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী