ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা: মূল উদ্যোক্তা গ্রেপ্তার, টাকা ফেরতের নির্দেশ পুলিশের

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০১:২৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:২৪:৩৪ পূর্বাহ্ন
মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা: মূল উদ্যোক্তা গ্রেপ্তার, টাকা ফেরতের নির্দেশ পুলিশের মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা: মূল উদ্যোক্তা গ্রেপ্তার, টাকা ফেরতের নির্দেশ পুলিশের
লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে চরম বিশৃঙ্খলার ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জানান, পুরো ঘটনার দায় খতিয়ে দেখা হচ্ছে এবং মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে। দর্শকদের টিকিটের টাকা ফেরত না দেওয়া হলে আয়োজকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, মেসি খেলছেন না, এই খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। আয়োজকদের পরিকল্পনা ছিল, মেসি এখানে এসে হাত নাড়বেন, নির্দিষ্ট কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং চলে যাবেন। সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আয়োজকদের পক্ষ থেকে কোনো অব্যবস্থাপনা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, আয়োজকদের লিখিতভাবে জানাতে হবে যে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতোমধ্যে উদ্যোক্তাকে আটক করেছি।

এদিকে কলকাতা পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সবাই বাড়ি ফিরে গেছেন। ঘটনাটি সল্টলেক স্টেডিয়ামের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এটি একটি বড় ঘটনা। যারা এর জন্য দায়ী, তাদের শাস্তির আওতায় আনা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা ইন্ডিয়া ট্যুরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গন রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও জনতার মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ক্ষুব্ধ দর্শকরা অভিযোগ করেন, চড়া দামে টিকিট কেটেও তারা মেসিকে দেখতে পাননি। গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‍্যাফ নামানো হয়। এ সময় মেসির পোস্টার ছেঁড়ে ফেলার ঘটনাও ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮