ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ চিরকুটে প্রধান শিক্ষককে দায়ী করেছিলেন সাহাদুল হক; তদন্তের আশ্বাস প্রশাসনের রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

প্রথম ডেটেই প্রেমের সুর, পিয়ানো–গানের জাদুতে কাছাকাছি তারা–বীর

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০১:৩২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:৩২:৪৪ পূর্বাহ্ন
প্রথম ডেটেই প্রেমের সুর, পিয়ানো–গানের জাদুতে কাছাকাছি তারা–বীর প্রথম ডেটেই প্রেমের সুর, পিয়ানো–গানের জাদুতে কাছাকাছি তারা–বীর
বলিউডে অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন এখন আর গোপন নয়। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা স্পষ্ট সম্পর্কের রূপ নিয়েছে। সদ্য ‘স্কাই ফোর্স’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হওয়া বীর পাহাড়িয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তারার সঙ্গে তাঁর সম্পর্কের নানা অজানা মুহূর্ত অকপটে তুলে ধরেছেন।

দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে গত আগস্ট মাসে ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট করে সেই জল্পনায় নিজেরাই সিলমোহর দেন তারা ও বীর। এরপর থেকেই তাঁদের সম্পর্ক ঘিরে আগ্রহ আরও বেড়ে যায়।

সাক্ষাৎকারে বীর পাহাড়িয়া জানান, তাঁদের প্রথম ডেটেই কোনও দ্বিধা বা সংকোচ ছিল না। তিনি বলেন, *“আমরা যেখানেই গিয়েছি, নিজেদের অনুভূতি লুকাইনি। এটাই আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক।

ঠিক কোন মুহূর্তে একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল, এমন প্রশ্নে বীর আবেগাপ্লুত হয়ে বলেন, সেই বিশেষ মুহূর্তটি ছিল তাঁদের প্রথম ডেট নাইট। তাঁর ভাষায়, আমি পিয়ানো বাজিয়েছিলাম, আর তারা ভোরের আলো ফোটা পর্যন্ত একটানা গান গেয়েছিল। সুর আর কথার সেই সন্ধ্যাই আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়।

এ প্রসঙ্গে তারা সুতারিয়াও জানান, তাঁদের সম্পর্ক একদিনে গড়ে ওঠেনি। বরং বিশ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে ধীরে ধীরে তা আরও গভীর হয়েছে। অভিনেত্রীর কথায়, আমরা যেন জন্ম জন্মান্তর ধরে একে অপরের পাশে আছি। সুখ-দুঃখ সব কিছু নিয়ে প্রথম দিন থেকেই খোলাখুলি কথা বলাই আমাদের সম্পর্কের ভিত্তি।

ভ্রমণ ও ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলতে গিয়ে তারা বলেন, দু’জনেই ভালো খাবার, গভীর রাত পর্যন্ত আড্ডা, গান আর খুনসুটিতে বিশ্বাসী। এই মিলই তাঁদের সম্পর্ককে সহজ ও স্বাভাবিক রেখেছে।

তাঁদের প্রথম একসঙ্গে ভ্রমণের অভিজ্ঞতাও ছিল অত্যন্ত রোমান্টিক। তারা জানান, ইতালির আমালফি কোস্টের ক্যাপ্রি আইল তাঁর কাছে বরাবরই বিশেষ। শোনা যায়, সেখানে নৌকাভ্রমণের সময় প্রিয় মানুষকে আলিঙ্গন করলে সম্পর্ক নাকি চিরস্থায়ী হয়। তারা ও বীর সেই বিশ্বাসেই সেখানে গিয়েছিলেন। বীর বলেন, এই জায়গাটা আমাদের দু’জনের কাছেই আলাদা গুরুত্ব বহন করে। পরিচয়ের আগেই আমরা ঠিক করেছিলাম, জীবনের বিশেষ মানুষকে পেলে এখানেই আসব।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর নিজের জন্মদিন বীর পাহাড়িয়ার সঙ্গে মালদ্বীপে ঘুরে অন্তরঙ্গভাবে উদযাপন করেন তারা সুতারিয়া। বর্তমানে সামাজিক মাধ্যমে তাঁদের যুগল ছবি ঘিরে ‘কাপল গোলস’-এর নতুন সংজ্ঞা তৈরি হয়েছে, যা নেটিজেনদের মধ্যে রীতিমতো আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার