ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঠাকুরকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১২:২৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১২:৫৪:১৭ পূর্বাহ্ন
রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  ঠাকুরকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঠাকুরকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ
 
রাজশাহী মহানগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরকে পেটাল সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ কমী আলিফ। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি শশানে এ ঘটনা ঘটে।
 
অভিযুক্ত আলিফ (২৫), সে রাজশাহী মহানগরীর পঞ্চবটি নদীরধার এলাকার নান্নুর ছেলে। সে রাজশাহী মহানগরীর ২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর আক্রমনের মামলার এজহারভুক্ত আসামী।
 
আহত পুরোহিত সাগর রায় কুমার বলেন, স্থানীয় যুবক আলিফ মন্দিরে ঢুকে সাগরের কাছে কবুতরের মাচা তৈরির জন্য লাশ পোড়ানোর জন্য রাখা বাঁশ চান। পুরোহিত বাঁশ দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুরোহিতকে চড়-থাপ্পড় মারেন আলিফ।
 
এ ঘটনার পর পঞ্চবটী মহাশ্মশান মন্দির পরিদর্শন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহীর সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক অশোক শাহা। তারা ঘটনার নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
 
নগরীর বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরোহিত ও হামলাকারী পূর্ব পরিচিত। পুরোহিতের পক্ষ থেকে এ ঘটনায় থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’
 
এ বিষয়ে অভিযুক্তের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ