ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে অবৈধ অস্ত্র ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১০:২৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১০:২৭:৪১ অপরাহ্ন
রাজশাহীতে অবৈধ অস্ত্র ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ রাজশাহীতে অবৈধ অস্ত্র ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ
রাজশাহী নগরীর ভাড়ালীপাড়া এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ উঠেছে মোঃ রনক (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি পিসিপি এয়ারগান ব্যবহার করে প্রকাশ্যে পাখি শিকার করছেন তিনি।

অভিযোগ রয়েছে, বয়স কম হলেও রনকের হাতে রয়েছে উন্নত মানের একটি পিসিপি এয়ারগান, যা তিনি বৈধ প্রক্রিয়ায় অর্জন করেননি। 

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এক শুটারের কাছ থেকে রাইফেলটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে এলাকায় আলোচনা রয়েছে। বর্তমানে ওই অস্ত্র ব্যবহার করে তিনি অতিথি পাখি সহ বিভিন্ন দেশী পাখি শিকার করছেন বলে অভিযোগ ওঠেছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, রাজশাহী নগরীর উপকন্ঠ বায়া থেকে তানোর রোডসংলগ্ন এলাকায় যারা নিয়মিত পাখি শিকার করছেন তাদের মধ্যে রনক একজন। এতে একদিকে যেমন বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘিত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যপারে জানতে চাইলে রনক জানায়, আমি চাপাইনবাবগঞ্জের রাইফেল ক্লাবের সুটার। ২০১২ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, আদিবাসী এবং সুটারগণ এয়ারগান ব্যবহার করতে পারবে। 

তার ব্যবহৃত এয়ারগানটি পিসিপি বলেও নিশ্চিত করেন তিনি। তবে তিনি পাখি শিকারের বিষয়টি অস্বীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ