ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু! দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের ‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’ চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার ঢাকাসহ সারাদেশে র‍্যালির ঘোষণা বিএনপির সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার অতি শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাড়ছে বাতাসের গতিবেগ নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২২ রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন ভর্তি ৬১ অজ্ঞাত লাশের পরিচয় জানতে চায় রাজপাড়া থানা পুলিশ বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে জমি নিয়ে বিরোধে পারিবারিক কবরস্থানে ঠাঁই পেলো না বৃদ্ধের মরদেহ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু ডিম দিয়ে বনিয়ে ফেলুন ‘ফিউশন স্ল্যাক্স’, রইল ৩ মুখরোচক রেসিপি

সিরাজগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১১:৪৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১১:৪৬:২৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার সিরাজগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল শেখ ওই মহল্লার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস আগে ফেসবুকে এক তরুণীর সঙ্গে জুয়েল শেখের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জুয়েল ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেন। তবে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা করতে থাকেন।

গত ৯ ডিসেম্বর বিয়ের দাবিতে ওই তরুণী জুয়েল শেখের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ভুক্তভোগী তরুণীর বড় বোন বাদী হয়ে সদর থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, জুয়েল শেখ বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণীর সামনে চরম অনিশ্চয়তা তৈরি হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্লীলতাহানির মামলায় জুয়েল শেখকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার