ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী মিনুকে অভিনন্দন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ছাত্রদল নেতা সানি ১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০ নারায়ণগঞ্জে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ ইয়াবা উদ্ধার, রাজশাহীর দুই যুবক গ্রেপ্তার দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি সান্তাহার এলএসডিতে স্মরণকালের ভয়াবহ দুর্নীতি চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন গ্রেপ্তার, ককটেল-রামদা উদ্ধার রাজশাহীতে আওয়ামী লীগ নেতা লোটন গ্রেপ্তার, পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতাকর্মীরা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১ রাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত কমছে, সুবিধা পাবেন মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

রাণীশংকৈলে আ.লীগ নেতা সাবেক মেয়র আলমগীর সরকার আটক

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১২:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১২:১০:৪৩ অপরাহ্ন
রাণীশংকৈলে আ.লীগ নেতা সাবেক মেয়র আলমগীর সরকার আটক রাণীশংকৈলে আ.লীগ নেতা সাবেক মেয়র আলমগীর সরকার আটক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশব্যাপী ‘ডেভিল হান্ট-২’ অভিযান পরিচালনা করছে পুলিশ বাহিনী। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় আ.লীগ নেতা ও সাবেক মেয়র আলমগীর সরকার (৫০)কে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি

চৌকস দল পৌর শহরের ভান্ডারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে রাজনৈতিক মামলার পরোয়ানাভুক্ত আসামি, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আ.লীগ নেতা আলমগীর সরকারকে আটক করা হয়। আটক আলমগীর সরকার রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার মৃত আমানুল্লাহ মাস্টারের ছেলে ও সাবেক পৌর মেয়র ছিলেন। তিনি দীর্ঘদিন ছাত্রলীগ, যুবলীগ এবং সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী মিনুকে অভিনন্দন

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী মিনুকে অভিনন্দন