ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৫ সহজ অভ্যাসেই রক্তে শর্করার পরিমাণ কমানো যায়

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১২:৪৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১২:৪৩:৪৪ অপরাহ্ন
৫ সহজ অভ্যাসেই রক্তে শর্করার পরিমাণ কমানো যায় ফাইল ফটো
বিজ্ঞানসম্মত পাঁচটি অভ্যাস বদল করলেই রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ সম্ভব। এই অভ্যাসগুলি একত্রে এইচবিএ১সি-র মাত্রা হ্রাস করতে পারে। ৫টি অভ্যাসের কথা বলছেন পুষ্টিবিদ।

বেঙ্গালুরুর পুষ্টিবিদ রায়ান ফার্নান্ডোর মতে, এইচবিএ১সি-র মাত্রা অর্থাৎ রক্তে শর্করার মাত্রা হ্রাস করার জন্য জটিল নিয়ম মানার দরকার নেই। যাপনেরপাঁচটি অভ্যাস বদল করলেই রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ সম্ভব। এই অভ্যাসগুলি একত্রে এইচবিএ১সি-র মাত্রা হ্রাস করতে পারে। বিজ্ঞানসম্মত ৫টি অভ্যাসের ফলে ইনসুলিন সেনসিটিভিটি, শর্করা জমিয়ে রাখা এবং খাওয়ার পর শর্করা হঠাৎ অতিরিক্ত বেড়ে যাওয়া— এই সমস্ত প্রবণতাকে ঠিক করা যায়।

পুষ্টিবিদ নতুন কোন কোন অভ্যাস রপ্ত করতে বলছেন?

১. শরীরচর্চার বিশেষ নিয়ম: শরীরের সবচেয়ে বড় অঙ্গ, যা গ্লুকোজ় জমিয়ে রাখতে পারে, তা হল পেশি। পেশি যত বেশি সক্রিয় থাকবে, তত বেশি নিয়ন্ত্রণে থাকবে সুগার। রায়ান বলছেন, এর জন্য অ্যরোবিক এবং শক্তিবৃদ্ধির ব্যায়াম করতে হবে। প্রথমটি প্রতি সপ্তাহে ১৫০ মিনিট ধরে অভ্যাস করুন। দ্বিতীয়টির ক্ষেত্রে ২-৩টি সেশন প্রয়োজন।

২. নির্দিষ্ট পরিমাণ ওজন হ্রাস: দেহের ওজনের ৭-১০ শতাংশ হ্রাস করা দরকার। যার ফলে ইনসুলিনের সঙ্কেত প্রেরণের ক্ষমতা বাড়ে এবং লিভারে গ্লুকোজ়ের উৎপাদন বৃদ্ধি পায় ও সেখানে রক্ত সরবরাহ করার ক্ষমতা বাড়ে বলে মত চিকিৎসকের। তাতেই নিয়ন্ত্রণে থাকে শর্করা।

৩. খাওয়ার নতুন নিয়ম: ১০-১২ ঘণ্টার মধ্যে দিনের খাওয়া সম্পন্ন করঅভ্যাস করুন। মধ্যরাতে খাবার খাওয়ার প্রবণতা কমাতে হবে। অগ্ন্যাশয়কে বিশ্রাম দেওয়ার দরকার, যাতে অঙ্গটি ভাল ভাবে কাজ করার শক্তি অর্জন করতে পারে। উপবাসের সময় নির্দিষ্ট থাকলে তা সম্ভব। আর মধ্যরাতে খাওয়াদাওয়া করে গেলে সারা রাত ধরে রক্তে শর্করার মাত্রায় হেরফের ঘটতে থাকে।

৪. বিশেষ খাদ্যাভ্যাস: কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার বা মেডিটেরেনিয়ান ডায়েট শুরু করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। পরিশোধিত কার্বোহাইড্রেট কমিয়ে ফাইবার, চর্বিহীন প্রোটিন, বাদাম এবং মাছ বেশি খেতে হবে। এর ফলে খাওয়ার পর আকস্মিক ভাবে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার প্রবণতা হ্রাস পাবে এবং ইনসুলিন সেনসিটিভিটি উন্নত হবে।

৫. শরীর সক্রিয় রাখার নিয়ম: সিঁড়ি ব্যবহার, হেঁটে যাতায়াত করা, খাওয়ার পর অল্প হেঁটে নেওয়ার (১০ মিনিট মতো) অভ্যাস রপ্ত করা দরকার বলে মনে করেন রায়ান। ছোট পরিসরে অথচ ঘন ঘন হাঁটাচলা করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী