ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার

গোদাগাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০১:৪৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০১:৪৫:৩১ অপরাহ্ন
গোদাগাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ গোদাগাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ
 
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। মঙ্গলবার রাতে সাড়ে ১২ দিকে  গোদাগাড়ী থানাধীন কানাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। তবে অভিযানের সময় ধাওয়া খেয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। 
 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ১ বিজিবি এর পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
বিজিবি জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন কানাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শূন্য লাইন অতিক্রম করে একজন মাদক কারবারিকে প্লাস্টিকের ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
 
পরে ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ি গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
 
বিজিবি আরও জানায়, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯