ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর ২২ বছরের ছোট সহ-অভিনেত্রীর সঙ্গে ‘রোমান্সে’ অস্বস্তিতে পড়েন নসীরুদ্দীন মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

রবিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ডিগ্রি পাচ্ছেন পাঁচ হাজার শিক্ষার্থী

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০২:২৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০২:২৩:৩০ অপরাহ্ন
রবিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন  ডিগ্রি পাচ্ছেন পাঁচ হাজার শিক্ষার্থী রবিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ডিগ্রি পাচ্ছেন পাঁচ হাজার শিক্ষার্থী
 
রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী রবিবার ( ২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সমাবর্তনে ৫৩৮৪ জন গ্রাজুয়েট ডিগ্রি গ্রহণ করবেন।
 দ্বিতীয় সমাবর্তন আয়োজন বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরতে আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সমাবর্তন আয়োজন সংক্রান্ত নানা বিষয় সাংবাদিকদের  সামনে উপস্থাপন করেন এবং তিনি এবিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ।
উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও সাফল্যের ধারাবাহিকতায় আগামী ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক।

তিনি আরও জানান, সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শর্মিন এস. মুরশিদ। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন। সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক ও প্রকৌশল বিজ্ঞানী, কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন।

উপাচার্য জানান, এবারের সমাবর্তনে সামার ২০২০ হতে স্প্রিং ২০২৫ সেমিস্টার পর্যন্ত স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৮৪ জন গ্রাজুয়েট ডিগ্রি গ্রহণ করবেন। তিনটি অনুষদ-কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য ও আইন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীন ১১ টি বিভাগের শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নেবেন। কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের চ্যান্সেলর গোল্ড মেডেল ও ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সমাবর্তনের মূল আয়োজন শেষে দ্বিতীয় পর্বে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, বাণিজ্য ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, প্রক্টর ড. আব্দুল আউয়াল, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), জার্নালিজম বিভাগের কোঅর্ডিনেটর শাতিল সিরাজ, ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার আর এম গোলাম রাব্বানী।
সংবাদ সম্মেলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের কাউন্টডাউন উদ্বোধন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫