ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘এনসিপি গঠনের মাস্টারমাইন্ড তিনজন’, নামসহ আরো যা জানালেন রাশেদ

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ১২:৪৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ১২:৪৭:৩৬ অপরাহ্ন
‘এনসিপি গঠনের মাস্টারমাইন্ড তিনজন’, নামসহ আরো যা জানালেন রাশেদ ‘এনসিপি গঠনের মাস্টারমাইন্ড তিনজন’, নামসহ আরো যা জানালেন রাশেদ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের মাস্টারমাইন্ড তিনজন। তারা হচ্ছেন- নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়টি জানান তিনি।

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপি মাস্টারমাইন্ড।

এটি কোনো স্বাভাবিক দল নয়। এই দল সরকারের আশীর্বাদপুষ্ট দল। নাহিদ অন্তর্বর্তী সরকারে থাকাবস্থায় এনসিপি গঠনের কার্যক্রম শুরু হয়। যখন তিনি উপদেষ্টা ছিলেন, আসিফ-মাহফুজ তো এখনো আছেন—তাদের তিনজনের মাধ্যমে এ দল গঠনের প্রক্রিয়া শুরু হয়।
বাকিরাও সম্পৃক্ত ছিলেন—কিন্তু এই তিনজন হলেন মূল মাস্টারমাইন্ড।’
 
নাহিদ ইসলামের মন্ত্রীপাড়ার বাসায় এই দল গঠনের সমস্ত প্রক্রিয়া আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বিভিন্ন পক্ষকে সেই দলে যুক্ত হওয়ার জন্য ডাকা হয়েছে। আমরা এই বিষয়গুলো কীভাবে জানলাম? আমাদের কতিপয় নেতাদের তারা প্রলোভন দেখিয়েছেন এবং দলের সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন। নাহিদ একটা মিথ্যা কথা বলেছেন।

বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। তিনি গণঅভ্যুত্থানের নায়ক। আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। ছেলেটা অনেক সংগ্রাম করেছে। তিনি প্রেস ব্রিফিং করা অবস্থায় কীভাবে মিথ্যা বললেন! তিনি বলেছেন যে, মাহফুজ-আসিফ এই দুই উপদেষ্টা এনসিপির সঙ্গে সম্পৃক্ত না—এই কথাটা মিথ্যা।
 
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আসিফ মাহমুদ, মাহফুজ আলম এখনো দলের সঙ্গে সম্পৃক্ত এবং তারা সরকারে রয়েছেন এনসিপির প্রতিনিধি। যতক্ষণ না পর্যন্ত তারা দল গঠন করেছে তার আগ পর্যন্ত তারা গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার প্রতিনিধি ছিলেন।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী