ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা!

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:২২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:২২:৫১ অপরাহ্ন
বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা!
বাগদান পর্ব সেরে ফেলেছেন, আগামী বছর বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা—এমন খবর নিয়ে চর্চা তুঙ্গে। যদিও বাগদান বা বিয়ে নিয়ে এখন পর্যন্ত দুজনেই প্রকাশ্যে কুলুপ এঁটেছেন।

এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে রাশমিকার শ্রীলঙ্কা ভ্রমণের ছবি। একঝাঁক বান্ধবীকে নিয়ে সমুদ্র, রোদ আর ছুটির আমেজে মেতে উঠেছেন অভিনেত্রী।

আর সেই ছবিগুলো দেখেই শুরু নতুন জল্পনা—এটা কি শুধুই ছুটি, নাকি বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপ?

ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে রাশমিকা লেখেন, ‘কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।

তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে রাশমিকার অনামিকায় ঝলমলে হীরার আংটি। সেই আংটি দেখেই অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন— বিজয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ আর খুব দূরে নয়।

আগেই শোনা গিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে বসতে পারে রাশমিকা-বিজয়ের বিয়ের আসর। যদিও এই জল্পনায় এখন পর্যন্ত সিলমোহর দেননি রাশমিকা, আবার পুরোপুরি উড়িয়ে দিতেও দেখা যায়নি তাকে।

সব মিলিয়ে বান্ধবীদের সঙ্গে শ্রীলঙ্কার এই ‘স্পেশাল’ ট্রিপ যে নিছক ছুটি নয়, এমনটাই মনে করছেন নেটিজেনদের বড় অংশ। এখন প্রশ্ন একটাই—ব্যাচেলরেট শেষ, তবে কি এবার বিয়ের ঘণ্টা বাজবে?

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ