ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৭:৫০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৭:৫০:৩০ অপরাহ্ন
রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
 
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বৃহস্পতিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমংসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নানা কর্মসূচি গ্রহণ করে।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শেহাবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, রেমিট্যান্স যোদ্ধা এবারুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনজন রেমিট্যান্স যোদ্ধাকে ব্যাগ উপহার দেওয়া হয়।

এ সময় বিদেশগামী সকলকে নিজ নিজ কাজের উপর দেশেই নিজেকে দক্ষ করে তারপর বিদেশ যাবার জন্য আহ্বান জানানো হয়। নিজেকে দক্ষ করে সঠিকভাবে বিদেশ যেতে পারলে একজন প্রবাসী যেমন নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, তেমনি ভাবে সে দেশের জন্য একজন যোগ্য রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবেন। তাই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজ নিজ কাজে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষ হিসেবে গতে তোলার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ