ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা, ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের জন্ম, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ‘বাষ্পস্নান’ করতে গিয়ে কী ঘটে জাহ্নবী কপূরের? কেন জ্ঞান হারাতে বসেন অভিনেত্রী চুলে হলুদও মাখা যায়? পাতলা চুল ঘন করতে বা টাকে চুল গজাতে উপকারী, মাখার ৫ কৌশল আছে পরমাণু বিস্ফোরণ হলে এসি বন্ধ করুন! ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে ভিডিয়ো দিয়ে নাগরিকদের সাবধান করল ইরান রাসিক প্রশাসকের সঙ্গে ফল ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের মা হওয়ার পরে ওজন কমাতে ব্যায়াম শুরু করেছেন? যে মারাত্মক ভুলটি প্রায় সকলেই করেন, কী ভাবে তা এড়াবেন প্রথম বার কলকাতায় ‘গুলাবি কুইন’ জৈসমীন! শীতের সন্ধ্যায় শহরে গানের আসর, টিকিটের দাম কত? এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ‘দো পেগ পি কে’, কাকভোরে নতুন রূপে চমকে দিলেন সালমান! সেই সঙ্গে সমালোচিতও হলেন ‘ভাইজান’ ‘যতক্ষণ না পারছি, মহড়া করতে দাও’, ‘তু মিল জায়ে’-র নাচ তুলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের? বাঘায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক জব্দ সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:৫৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১১:৫৪:৪০ অপরাহ্ন
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন তারা। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ নানা স্লোগান দেন। এতে রাজু ভাস্কর্য চত্বরের পরিবেশ কয়েক ঘণ্টা ধরে সরব থাকে।

বিক্ষোভে বক্তব্য দেওয়া এক শিক্ষার্থী বলেন, জুলাইয়ের গণআন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, সরকার ভারতের আধিপত্যবাদী প্রভাবের বিরুদ্ধে দৃশ্যমান অবস্থান নিতে পারেনি। তিনি বলেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তারা এই ব্যর্থতার জন্য জীবন দেননি।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানান। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষোভ ও প্রতিবাদের আওয়াজ উঠছে। ঢাবির এই বিক্ষোভ কর্মসূচিকে সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী