ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার ১২ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন রাজশাহী রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিনোদপুরে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিচ্ছে রাসিক নগরীর সপুরায় পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা নগরীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

নগরীর রাজপাড়ায় গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারী খিহাব গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৭:৫০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৭:৫০:৫০ অপরাহ্ন
নগরীর রাজপাড়ায় গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারী খিহাব গ্রেফতার নগরীর রাজপাড়ায় গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারী খিহাব গ্রেফতার
রাজশাহী নগরীর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ খিহাব (২০), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে এসআই মোঃ তাজউদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

গ্রেফতার মোঃ খিহাব (২০), সে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকার মোঃ মনিরের ছেলে।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় খিহাব নামে এক ব্যক্তি মাদক বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯৯০ টাকা স্মার্ট মোবাইল ফোন সহ তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ

নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ